বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ১০:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

ঘাসভর্তি বস্তায় মিলল ৫১ হাজার মার্কিন ডলার

মার্কিন ডলারসহ আটক চোরাকারবারি। ছবি : কালবেলা
মার্কিন ডলারসহ আটক চোরাকারবারি। ছবি : কালবেলা

মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস সীমান্তে অভিযান চালিয়ে ৫১ হাজার মার্কিন ডলারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। উদ্ধার ডলারের বাজারমূল্য ৬২ লাখ টাকার বেশি।

শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এই অভিযান চালায়।

আটক জাহাঙ্গীর শেখ (৪০) আনন্দবাস গ্রামের মৃত আফসার শেখের ছেলে।

বিজিবির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন ৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হাসান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, আনন্দবাস সীমান্ত দিয়ে মার্কিন ডলার পাচারের চেষ্টা হবে। পরে সহকারী পরিচালক মো. হায়দার আলীর নেতৃত্বে ফাশিতলা এলাকায় অভিযানিক দল অবস্থান নেয়। দুপুর ১২টার দিকে শূন্যরেখা থেকে বাইসাইকেলে ঘাসভর্তি বস্তা নিয়ে আসতে দেখে জাহাঙ্গীরকে আটক করা হয়। তল্লাশিতে কালো স্কচটেপে মোড়ানো পাঁচটি প্যাকেট থেকে ৫১ হাজার মার্কিন ডলার উদ্ধার হয়। এ সময় একটি বাইসাইকেল ও বাটন মোবাইলও জব্দ করা হয়।

বিজিবির হিসাব অনুযায়ী, উদ্ধার ডলার ও মালামালের মোট মূল্য ৬২ লাখ ১ হাজার ৫৪০ টাকা। আটক জাহাঙ্গীরকে মুজিবনগর থানায় হস্তান্তর করে নায়েব সুবেদার মো. হারুন অর রশিদ বাদী হয়ে মামলা করেছেন।

এ বিষয়ে মুজিবনগর থানার ওসি মিজানুর রহমান কালবেলাকে বলেন, আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে এবং ডলারগুলো ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১০

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১২

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৩

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৪

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৫

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৬

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৭

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৯

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

২০
X