আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ০২:২৩ পিএম
অনলাইন সংস্করণ

ইমামের অন্তঃসত্ত্বা স্ত্রীকে মারধর, মৃত সন্তান প্রসব

সাতক্ষীরা জেলার মানচিত্র। ছবি : কালবেলা গ্রাফিক্স
সাতক্ষীরা জেলার মানচিত্র। ছবি : কালবেলা গ্রাফিক্স

মসজিদের ইমামের অন্তঃসত্তা স্ত্রীকে বেধড়ক মারধর করার ৬ দিন পর মৃত পুত্র সন্তান প্রসব করেছে আহত গৃহবধূ হালিমা। সাতক্ষীরার আশাশুনির আনুলিয়া ইউনিয়নের বল্লপুর গ্রামে ঘটনাটি ঘটে।

এ ঘটনায় হালিমার স্বামী মসজিদের ইমাম হাফেজ রফিকুল ইসলাম বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামি করে আশাশুনি থানায় লিখিত এজাহার করেছেন।

রফিকুল ইসলাম বলেন, আমি দীর্ঘদিন ধরে রাধাবল্লভপুর গ্রামে বসবাস করে আসছি। প্রতিবেশী আইয়ুব আলী খানের ছেলে মিলন, এলাহী বক্সের ছেলে রিপন, রোকন ও লিটন আমাদের গ্রাম থেকে তাড়িয়ে দিতে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে আসছে। তিনি বলেন, শনিবার (৯ আগস্ট) সকাল ১০টার দিকে আমি বাড়িতে না থাকার সুযোগে মিলনের নেতৃত্বে লিটন, রিপন ও রোকনসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন আমার বাড়িতে ঢুকে আমাকে ও আমার স্ত্রী হালিমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। আমার অন্তঃসত্ত্বা স্ত্রী তাদের মৌখিকভাবে নিষেধ করে। একপর্যায়ে তারা আমার স্ত্রীকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। আমার মেয়ে নাইমা ঠেকাতে গেলে ওরা তাকেও মারধর করে। খবর পেয়ে আমি গুরুতর আহত স্ত্রীকে স্থানীয় চিকিৎসকের অধীনে চিকিৎসা করাই। একপর্যায়ে ১৪ আগস্ট সকাল ৮টার দিকে আমার স্ত্রী একটি মৃত ছেলে সন্তান প্রসব করে।

তিনি আরও বলেন, আমি থানা পুলিশে সংবাদ দিলে ১৪ আগস্ট পুলিশ আমার বাড়িতে এসে আমার স্ত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য আশাশুনি হাসপাতালে ভর্তি করে ও মৃত সন্তানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। আমি আমার সন্তানের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

এদিকে ঘটনার পরপরই গা ঢাকা দিয়েছেন অভিযুক্তরা। ফলে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আরেফিন বলেন, লিখিত এজাহার পেয়েছি। তদন্তপূর্বক মামলা নেওয়ার প্রস্তুতি চলছে।

কালবেলা/এনএএস/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১০

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১১

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১২

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৩

টিভিতে আজকের যত খেলা

১৪

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৫

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৬

স্বর্ণের আজকের বাজারদর

১৭

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৮

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৯

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

২০
X