কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ০৫:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

অসুস্থ হাতির চিকিৎসায় গিয়ে আহত দুই চিকিৎসক

মাইন বিস্ফোরণে আহত বন্যহাতি। ছবি : কালবেলা
মাইন বিস্ফোরণে আহত বন্যহাতি। ছবি : কালবেলা

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে আহত একটি হাতির চিকিৎসার জন্য গিয়ে হাতিটির আক্রমণে বন বিভাগের দুই চিকিৎসকসহ তিনজন আহত হয়েছেন।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের রামু উপজেলার রাজারকুল রেঞ্জের থোয়াইংগ্যকাটা এলাকার বালুচড়া দক্ষিণের পাহাড়ে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ডুলাহাজার সাফারি পার্কের ভেটেরিনারি অফিসার হাতেম সাজ্জাদ মো. জুলকারনাইন, গাজীপুর সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন মো. মোস্তাফিজুর রহমান ও স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য ন্যাচার অব বাংলাদেশের কক্সবাজার জেলা শাখার যুগ্ম সদস্য সচিব আতিকুর রহমান।

সেভ দ্য নেচার অব বাংলাদেশের প্রেসিডেন্ট মোয়াজ্জেম হোসেন জানান, তিন দিন ধরে তিনি নিজে উপস্থিত থেকে আহত হাতিটিকে নজরদারি করছেন। গত বুধবার (১৩ আগস্ট) বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকঢালা থেকে হাতিটি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা শুরু করে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বটতলী এলাকায় পৌঁছে। তবে ওই এলাকার পরিস্থিতি অনুকূল না হওয়ায় হাতিটি কক্সবাজারের রামু উপজেলার দিকে চলতে শুরু করে। শুক্রবার ভোরে হাতিটি কক্সবাজারের রাজারকুল রেঞ্জের আপারকুল রেজু বিটের সংরক্ষিত বনে অবস্থান নেয়।

এ তিন দিনে হাতিটি কোনো চিকিৎসা পায়নি। এর মধ্যে হাতিটির চিকিৎসার জন্য চিকিৎসক দল পাঠাতে বন বিভাগের সংশ্লিষ্টদের সঙ্গে বারবার যোগাযোগ করা হয়।

শুক্রবার সকাল ১০টার দিকে হাতিটির কাছাকাছি এসেও ট্রাঙ্কুলাইজেশন যন্ত্র চালানোর গুরুত্বপূর্ণ অংশ সঙ্গে না আনায় তা আনতে আবার ফিরে যায় বন বিভাগের চিকিৎসক দল। দুপুরের পর চিকিৎসক দল ফিরে আসে। ততক্ষণে হাতিটি বালুচড়া দক্ষিণের পাহাড়ে উঠে যায়। চিকিৎসার জন্য ওই পাহাড়ে ওঠার পর হঠাৎ বনের ভেতর থেকে বের হয়ে হাতিটি অতর্কিত আক্রমণ করে। বন বিভাগের দুই চিকিৎসকসহ সেভ দ্য নেচার অব বাংলাদেশের আতিকুর রহমান আহত হন।

বন বিভাগ সূত্র জানায়, গত রোববার (১০ আগস্ট) বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমার অংশে পুঁতে রাখা স্থল মাইন বিস্ফোরণে হাতিটি আহত হয়। ওই ঘটনার পর থেকে গত মঙ্গলবার রাতেও হাতিটি নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকঢালা এলাকায় ছিল। সবশেষ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত সময়ে হাতিটি আপার রেজু বিটের সংরক্ষিত বনে অবস্থান করছে।

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের রাজারকুল রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. আলী নেওয়াজ কালবেলাকে বলেন, আহতদের উদ্ধার করে রামু সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালটির চিকিৎসক জানিয়েছেন তারা শঙ্কামুক্ত। বর্তমানে দুজন ভেটেরিনারি অফিসার সেখানে চিকিৎসাধীন।

এদিকে ডান পায়ে আহত হাতিটিকে চিকিৎসার জন্য আজ শনিবার নতুন চিকিৎসক দল আনা হবে। হাতিটি নজরদারির মধ্যে রয়েছে বলে জানিয়েছেন রেঞ্জ কর্মকর্তা মো. আলী নেওয়াজ।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X