কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ০৫:২২ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশের পোশাক পরে চাঁদা আদায় করতে গিয়ে ধরা, অতঃপর...

আটক মো. তুষার শেখ। ছবি : কালবেলা
আটক মো. তুষার শেখ। ছবি : কালবেলা

রাজবাড়ীতে পুলিশের পোশাক পরে দোকানদারদের কাছ থেকে চাঁদা আদায় করতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছেন মো. তুষার শেখ নামে এক যুবক। পরে সেনাবাহিনীর সহায়তায় তাকে আটক করে কালুখালী থানায় হস্তান্তর করা হয়।

সোমবার (১৮ আগস্ট) দুপুর ২টার দিকে কালুখালী উপজেলার সোনাপুর মোড়ে এ ঘটনা ঘটে।

আটক মো. তুষার শেখ কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার একতারপুর গ্রামের মৃত জয়নুল শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শী হাবিব খাঁন জানান, তুষার শেখ পুলিশের পোশাক পরে সোনাপুর মোড় এলাকায় বিভিন্ন দোকান থেকে টাকা আদায় করছিলেন। স্থানীয়দের সন্দেহ হলে তারা তাকে ধাওয়া করে। এ সময় তিনি সেনা ক্যাম্পে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন।

কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহম্মদ জাহেদুর রহমান কালবেলাকে বলেন, এক ব্যক্তি পুলিশের পোশাক পরে সোনাপুর মোড়ে দোকানদারদের নিকট থেকে চাঁদা আদায় করছিলেন। স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে তাকে ধরে ফেলে এবং পরে সেনা ক্যাম্পে নিয়ে যায়। সেনা কর্তৃপক্ষ আমাদের কাছে তাকে হস্তান্তর করেছে। এ বিষয়ে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা 

প্রথমবারের মতো উদ্ধার অভিযানে স্পিডবোট ড্রোন ব্যবহার করল যুক্তরাষ্ট্র

১০

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

১১

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

১২

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

১৩

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

১৪

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

১৫

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

১৬

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

১৭

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

১৮

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

১৯

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

২০
X