রংপুর প্রতিনিধি
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ০৭:০৯ পিএম
অনলাইন সংস্করণ

গণপরিষদ নির্বাচনের বিষয়ে সরকারকে সিদ্ধান্তে আসতে হবে : আখতার 

রংপুরের কাউনিয়ায় গণসংযোগের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। ছবি : কালবেলা
রংপুরের কাউনিয়ায় গণসংযোগের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। ছবি : কালবেলা

গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান সংশোধনের পর জাতীয় সংসদ নির্বাচন করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।

তিনি বলেন, আমরা চাই গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান সংশোধন করে তারপর জাতীয় নির্বাচন। কিন্তু অনেকেই শুধু চায় জাতীয় সংসদ নির্বাচন। এসব বিষয় নিয়ে সরকারকে একটা সিদ্ধান্তে আসতে হবে। যাতে গণপরিষদ নির্বাচনের আয়োজনটা সরকার সঠিক সময়ে করতে পারে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছে গণসংযোগ করার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, বাংলাদেশের সংবিধান, বিচার বিভাগ, প্রশাসন, প্রত্যেকটা জায়গায় যে সংস্কারগুলো প্রয়োজন, সেসব নিয়ে অনেকগুলো আলাপ আলোচনা তৈরি হয়েছে। এসব দাবির পক্ষে জনমত প্রতিষ্ঠা করতেই মাঠে কাজ করছে এনসিপি। আমাদের বার্তা আমরা পৌঁছে দিচ্ছি। খুব কম সময়ের মধ্যেই আমরা দেশব্যাপী বিস্তৃতি লাভ করতে সক্ষম হয়েছি।

তিনি বলেন, গণপরিষদ নির্বাচনসহ সংস্কার ও বিচারের দৃশ্যমানের জন্য কাজ করছি। একইসঙ্গে সরকার যে সংস্কার কার্যক্রম আলোচনায় এনেছে, সেগুলো যাতে সরকার দ্রুত করতে পারে সেজন্য আমরা জনমত গঠনেও কাজ করছি। সারাদেশে যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে গণমানুষকে সঙ্গে নিয়ে সামনের পথটা আমরা নির্মাণ করতে পারব।

তিনি আরও বলেন, নির্বাচনের জন্য সরকার যে সময়সীমা দিয়েছে সে সময়ে নির্বাচন করতে পারে। তবে তার আগে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা, বিচারকে দৃশ্যমান পর্যায়ে উন্নীত করা, মাঠ পর্যায়ের নিরপেক্ষতা নিশ্চিত করা ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। যত দ্রুত সরকার এসব নিশ্চিত করতে পারবে তত দ্রুত নির্বাচন করতে পারবে। অন্যথায় নয়।

এনসিপির এই কেন্দ্রীয় নেতা বলেন, যে কোনো সমাজে যখন জনগণের আকাঙ্ক্ষার পরিবর্তন ঘটে, নতুন রাজনৈতিক জনগোষ্ঠীর আবির্ভাব যখন ঘটে তখন সেখানে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে শাসনতান্ত্রিক কাঠামো তৈরিতে ভূমিকা রাখে। বাংলাদেশে একটা নতুন সংবিধানের বাস্তবতা তৈরি হয়েছে। এজন্য নতুন সংবিধানের বাস্তবায়নের কথা বলেছি অনেক আগে থেকেই। সরকার যেকোনো সময় গণপরিষদ নির্বাচনের আয়োজন করতে পারে। তাহলে আমরা সরকারের সেই উদ্যোগকে সাধুবাদ জানাবো।

বৃহস্পতিবার দিনজুড়ে বৃষ্টি উপেক্ষা করে তার নির্বাচনী এলাকা কাউনিয়ার চর গোনাই, হারাগাছ, সারাই ও পীরগাছার দেউতিসহ বিভিন্নস্থানে বিচার, সংস্কার, গণপরিষদ এবং জাতীয় নির্বাচন নিয়ে এনসিপির ভাবনা বিষয়ক প্রচারপত্র বিতরণ, গণসংযোগ ও পথসভায় বক্তব্য দেন তিনি। এ সময় এনসিপির মহানগর কমিটির যুগ্ম সমন্বয়কারী আলমগীর নয়ন, জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী এন আই সুমনসহ রংপুর জেলা ও মহানগর এনসিপির নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোমস্তাপুর / শূন্যরেখার ২৮ নারী-পুরুষ ও শিশুর কান্না কেউ শুনছে না, বৃষ্টিতে ভিজেই রাত পার

পদ ছাড়লেন কলকাতার মেয়র, জানালেন কারণ

নদ-নদীতে ইলিশের বিচরণ আটকে দিচ্ছে ‘ডুবোচর’, ভরা মৌসুমেও আকাল

‘মব সৃষ্টি করে’ গ্রেপ্তার বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

দৌলতদিয়া ফেরিঘাটে অপেক্ষায় থাকা যাত্রীদের টার্গেট করছে ছিনতাইকারীরা

‘আসিফ মাহমুদের ঐতিহাসিক পদক্ষেপের সুফল পাচ্ছে বাংলাদেশের ফুটবল’

‘জামায়াত, এনসিপি ও রুমিন আপার বক্তব্যে বেশ মিল’

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে সিটি করপোরেশন কর্মচারী আহত

কেন হাদি হত্যার বিচার চান, ব্যাখ্যা দিলেন ডাকসু নেত্রী জুমা

চোরের মাথা ন্যাড়া করে আঁকা হলো আর্জেন্টিনার পতাকা

১০

হানিফ সংকেতের ‘চৈতন্যে’ জুলাই নাই: সারোয়ার তুষার

১১

ইউরোপ জয়ের অনন্য নজির বাংলাদেশের

১২

তপুর জোড়া গোলে সান মারিনোকে হারাল বাংলাদেশ

১৩

মারধরের প্রতিবাদ করায় বন্ধুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

১৪

সাতক্ষীরায় সীমানা পিলারসহ আটক ৪

১৫

শাহজালাল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে ফের আগুন

১৬

উপজেলা স্বাস্থ্যব্যবস্থায় বড় পরিবর্তনের পথে সরকার

১৭

বিএনপি আবারও আওয়ামী লীগের ফাঁদে পড়েছে : নাসির উদ্দিন পাটোয়ারী

১৮

পুলিশের উপস্থিতিতে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিল

১৯

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

২০
X