স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ০২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে যে মাইলফলক স্পর্শ করলেন পোলার্ড

কাইরন পোলার্ড। ‍ছবি : সংগৃহীত
কাইরন পোলার্ড। ‍ছবি : সংগৃহীত

বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে ১৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার কাইরন পোলার্ড। সবার আগে টি-টোয়েন্টিতে ১৪ হাজার রান করেছিলেন পোলার্ডের স্বদেশি ক্রিস গেইল।

চলমান ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ১৬তম ম্যাচে বার্বাডোজ রয়্যালসের মুখোমুখি হয়েছিল পোলার্ডের ত্রিনবাগো নাইট রাইডার্স। এ ম্যাচে ৯ বলে ১ ছক্কা ও ২ চারে ১৯ রান করে অপরাজিত থাকেন তিনি। এই ইনিংসের সুবাদে টি-টোয়েন্টিতে ১৪ হাজার রান পূর্ণ করেন তিনি।

৭১২ ম্যাচ খেলে ৬৩৩ ইনিংসে ১টি সেঞ্চুরি ও ৬৪টি হাফ-সেঞ্চুরিতে ১৪ হাজার রান করেছেন পোলার্ড। সর্বোচ্চ রানের তালিকায় শীর্ষে আছেন গেইল। ৪৬৩ ম্যাচের ৪৫৫ ইনিংসে ২২টি শতক ও ৮৮টি অর্ধশতকে ১৪,৫৬২ রান করেছেন ইউনিভার্স বস গেইল।

ব্যাটিংয়ে ১৪ হাজার রানের সঙ্গে বোলিংয়ে ৩৩২ উইকেটও আছে পোলার্ডের। স্বীকৃত টি-টোয়েন্টির ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ১৪ হাজার রান ও ৩শ উইকেটের কীর্তি গড়েছেন পোলার্ড। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১০১ ম্যাচ খেলে ১,৫৬৯ রান ও ৪২ উইকেট শিকার করেছেন এই ক্রিকেটার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড

কে জিতলো? অপু বুবলীকে নিয়ে মেতেছেন ভক্তরা

ব্রিটিশ ও চীনা ব্যবসায়ীদের নিয়ে ইএটিএল ইনোভেশন হাবের আলোচনা সভা

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

১০

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

১১

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

১২

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

১৩

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

১৪

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

১৫

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

১৬

চরিত্র হনন: এক নীরব ঘাতক

১৭

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

১৮

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

১৯

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

২০
X