স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ০৩:১৪ পিএম
আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ০৪:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

এশিয়া কাপে বাংলাদেশের ম্যাচের টিকিটের মূল্য প্রকাশ, কিনবেন যেভাবে

বাংলাদেশ দল। ‍ছবি : সংগৃহীত
বাংলাদেশ দল। ‍ছবি : সংগৃহীত

এশিয়া কাপ শুরু হতে আর খুব বেশি সময় বাকি নেই। এবারের আসরে অংশ নিচ্ছে আট দল। গ্রুপ পর্বে টাইগারদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। প্রথম পর্বে ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচের পর ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের মুখোমুখি হবে লিটন দাসের দল। এরইমধ্যে টুর্নামেন্টের ম্যাচগুলোর টিকিটের মূল্য প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে লিটন দাসদের খেলা দেখা যাবে সর্বনিম্ন ১১.৩৪ মার্কিন ডলারে বাংলাদেশি টাকায় যা প্রায় ১ হাজার ৩৭৯। দক্ষিণ গ্র্যান্ডস্ট্যান্ডের টিকিটের মূল্য প্রায় ২৭৫৭ টাকা ‍আর ভিআইপি স্যুটে খেলা দেখতে খরচ পড়বে ৬২ হাজার ৩৭ টাকা।

গ্রুপ পর্বে বাংলাদেশের খেলা রয়েছে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষেও। এই দুই ম্যাচের টিকিটের দাম কিছুটা বেশি। সর্বনিম্ন প্রায় ২ হাজার ৬৮ টাকায় নর্থস্ট্যান্ডে বসে খেলা দেখতে পারবেন দর্শকরা। ‍আর দক্ষিণ গ্র্যান্ডস্ট্যান্ডে খেলা দেখতে হলে সমর্থকদের খরচ করতে হবে প্রায় ৩ হাজার ৪৪৭ টাকা। এই দুই ম্যাচের টিকিটের সর্বোচ্চ দাম ভিআইপি স্যুটের, বাংলাদেশি টাকায় যার মূল্য প্রায় ৬৮ হাজার ৯৩০ টাকা। তবে এক্ষেত্রে একসাথে চারজন বসে খেলা দেখার সুযোগ পাবেন।

এবারের আসরে মোট ১৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে। যার মধ্যে ১১টি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, আর ৮টি ম্যাচ আবুধাবিতে শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় অর্থাৎ বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচগুলো। তবে ১৫ সেপ্টেম্বর আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত ও ওমানের মধ্যকার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। টিকিট কিনতে এই লিঙ্কে ক্লিক করুন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১০

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১১

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১২

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৩

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১৪

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৫

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

১৬

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

১৭

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

১৮

কারমাইকেল কলেজে অনিয়মের অভিযোগ, ২৮ জুলাই পর্যন্ত আলটিমেটাম

১৯

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

২০
X