বরিশাল ব্যুরো
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৪ পিএম
অনলাইন সংস্করণ
২০২৩-২৪ অর্থবছর

বরিশাল সিটির ৪৪২ কোটি টাকার বাজেট ঘোষণা

বাজেট ঘোষণা করছেন বসিক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। ছবি : কালবেলা
বাজেট ঘোষণা করছেন বসিক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। ছবি : কালবেলা

নতুন কোনো কর আরোপ ছাড়াই বরিশাল সিটি করপোরেশনের (বসিক) ২১তম বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে নগরীর বরিশাল ক্লাবে বসিক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ তার মেয়াদের এই পঞ্চম ও শেষ বাজেট ঘোষণা করেন।

এসময় বরিশাল সিটি করপোরেশনের ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৪৪২ কোটি ৭ লাখ ৭১ হাজার ৩৮৭ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সেইসঙ্গে ২০২২-২৩ অর্থবছরের ১৭১ কোটি ৯৪ লাখ ৩৩ হাজার ২৮১ কোটি টাকার সংশোধিত বাজেট ঘোষণা করা হয়।

চলতি বাজেটে ৩৪৯.৫৬ কোটি টাকা উন্নয়ন কাজে প্রস্তাব করা হয়েছে যার মধ্যে নিজস্ব আয় ৬৭ কোটি, সরকারি বিশেষ বরাদ্দ ৩৬ কোটি এবং ২৪৬ কোটি টাকা সরকারি ও বৈদিশিক সাহায্য পুষ্ট প্রকল্প থেকে প্রস্তাব করা হয়েছে।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে বিসিসির সিনিয়র সহকারী সচিব মাসুমা আক্তার, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, প্যানেল মেয়র গাজী নইমুল হোসেন লিটু, অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকনসহ কাউন্সিলর ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বাজেট ঘোষণায় মেয়র বাজেটে আয়ের উৎস হিসেবে রাজস্ব খাত থেকে ১২৫ কোটি টাকা, উন্নয়ন খাতে সরকারি অনুদান ৩৬.৫ কোটি টাকা, রাজস্ব খাতে সরকারি অনুদান ১১.৪৫ কোটি টাকা, সরকারি ও বৈদেশিক সাহায্য পুষ্ট প্রকল্প ২৪৬ কোটি টাকা ঘোষণা করা হয়েছে।

বাজেটে নিজস্ব উৎস থেকে আহরিত ১২৫ কোটি যা মোট বাজেটের প্রায় ৪ ভাগের এক ভাগ। বাবি সমুদয়, বিভিন্ন প্রকল্প ও সরকারি ও বৈদেশিক সাহায্য পুষ্ট প্রকল্প হিসেবে প্রস্তাব করা হয়েছে।

ব্যয়ের খাতে রাস্তা, ড্রেন, ব্রিজ ও অবকাঠামো নির্মাণে ১১৯ কোটি, বেতন ভাতায় ৫৩.১৩ কোটি টাকা, পরিবেশ উন্নয়ন ও সৌন্দযবর্ধন কাজে ৯৭.৩৯ কোটি টাকা, সামাজিক সুরক্ষায় ৮.২৯ কোটি, খাল ও পুকুর সংরক্ষণে ২৮ কোটি, বর্জ্য ব্যবস্থাপনায় ৭৩ কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা করা হয়েছে।

সরকারি ও বৈদেশিক সাহায্য পুষ্ট প্রকল্প হিসেবে ২৪৬ কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। এর মধ্যে রাস্তা ড্রেন, কালভার্ট নির্মাণে ১১ কোটি টাকা, টিবির পুকুর সৌন্দর্য বর্ধনের কাজে ১০ কোটি, ওয়ার্ডভিত্তিক শিশু পার্ক ও কালচারাল সেন্টার নির্মাণ ১০ কোটি টাকা, বঙ্গবন্ধু অডিটোরিয়ামের বাকি অংশ নির্মাণ ৩০ কোটি টাকা, রুপাতলী ও বেলতলা সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট পুনঃস্থাপন প্রকল্প ৫০ কোটি টাকা, জলাবদ্ধতা ও বর্জ্য উন্নয়ন প্রকল্প ৬০ কোটি টাকা, খাল পাড় সংরক্ষণ প্রকল্প ২৫ কোটি টাকা উল্লেখযোগ্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X