কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ১০:১১ পিএম
অনলাইন সংস্করণ

অর্ধ বিলিয়ন জরিমানা থেকে রেহাই পেলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

অর্ধ বিলিয়ন জরিমানা থেকে রেহাই পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আদালতের এক রায়ে তিনি এ জরিমানা থেকে রেহাই পেয়েছেন। তবে তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ বহাল রয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্কের একটি আপিল আদালত সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দেওয়া প্রায় ৫০০ মিলিয়ন ডলারের (৩৭২ মিলিয়ন পাউন্ড) বিশাল জরিমানা বাতিল করেছে। তবে আদালত ট্রাম্প ও তার প্রতিষ্ঠানকে প্রতারণার দায়ে দোষী সাব্যস্ত করায় প্রতারণার রায় বহাল রেখেছে।

২০২৪ সালে নিউইয়র্কের বিচারক আর্থার এনগোরন এই জরিমানার রায় দিয়েছিলেন, যেখানে অভিযোগ ছিল ট্রাম্প নিজের সম্পত্তির মূল্য অনেক বেশি দেখিয়ে ব্যাংক থেকে সুবিধাজনক ঋণ আদায় করেছিলেন। আপিল বিভাগ বৃহস্পতিবার এক রায়ে জানান, ট্রাম্প প্রতারণা করলেও এই অস্বাভাবিক পরিমাণ জরিমানা অসাংবিধানিক এবং ‘অতিরিক্ত’ শাস্তি হিসেবে বিবেচিত হতে পারে।

রায়ে বিচারক পিটার মোল্টন লিখেছেন, ক্ষতি অবশ্যই হয়েছে, তবে সেটা এতটা ধ্বংসাত্মক নয় যে তার জন্য অর্ধ বিলিয়ন ডলার জরিমানা যৌক্তিক হবে।

রায়ের পর ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেন, এই রায় পুরোপুরি আমার বিজয়। আদালতের সাহসিকতার প্রশংসা করি। এটা ছিল ব্যবসার ওপর রাজনৈতিক আক্রমণ।

নিউইয়র্ক অ্যাটর্নি জেনারেল অফিস যদিও জরিমানা বাতিলে আপত্তি জানিয়েছে, তবুও রায়কে আংশিক জয় হিসেবে দেখছে। তারা বলছে, আদালত নিশ্চিত করেছে যে ট্রাম্প, তার কোম্পানি এবং দুই ছেলে প্রতারণার জন্য দায়ী। এ সময় জরিমানা বাতিলের রায় রাষ্ট্রের সর্বোচ্চ আদালতে আপিল করা হবে বলেও জানানো হয়েছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১০

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১১

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১২

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৩

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৫

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৬

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৭

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৮

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৯

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

২০
X