চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুন ২০২৩, ০৪:০৫ পিএম
অনলাইন সংস্করণ

এসিল্যান্ড পরিচয়ে ব্যবসায়ীর থেকে টাকা আত্মসাৎ

ভোলার ম্যাপ।
ভোলার ম্যাপ।

ভোলার চরফ্যাশনে এক হোটেল ব্যবসায়ীর থেকে সহকারী কমিশনার (ভূমি) পরিচয় দিয়ে ভয় দেখিয়ে বিকাশে ৬০ হাজার টাকা নিয়ে গেছে প্রতারক চক্র। বৃহস্পতিবার (১৫ জুন) বিকেলে ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী চরফ্যাশন ভাই ভাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সিরাজুল ইসলাম সিকদার বলেন, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এসে বললেন এসিল্যান্ড কথা বলবে। এ সময় ফোনের অপর পাশে থাকা এসিল্যান্ড বলেন, চরফ্যাশন বাজারে সাতটি হোটেলে আগামীকাল অভিযান চালানো হবে, সেখানে আপনার হোটেলের নামও আছে। এক লাখ টাকা বিকাশে দিলে আপনার নাম কেটে দেওয়া হবে। আমি ভয়ে ৬০ হাজার টাকা বিকাশে দিয়েছি।

এ ব্যাপারে চরফ্যাশন বাজারের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন মিয়া বলেন, আমাকে ফোন দিয়ে এসিল্যান্ডের পরিচয় দিয়েছে। কিন্তু এটা যে প্রতারকের নম্বর তা জানা ছিল না।

অপরদিকে চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল মতিন খাঁন বলেন, এটি আমাদের নম্বর নয়, আপনারা থানা গিয়ে মামলা করেন।

চরফ্যাশন থানার ওসি মো. মোরাদ হোসেন বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। ভুক্তভোগী অভিযোগ করলে, আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

নিবন্ধন পেল বাংলা পোস্ট

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

১০

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

১১

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

১২

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

১৩

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

১৪

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১৫

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

১৬

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

১৭

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

১৮

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১৯

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

২০
X