চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ১০:০৩ পিএম
অনলাইন সংস্করণ

শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুললে দেশের উন্নয়ন হবে : মেয়র শাহাদাত

চট্টগ্রামে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। ছবি : কালবেলা
চট্টগ্রামে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। ছবি : কালবেলা

শিক্ষার মাধ্যমে শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারলে তারা ভবিষ্যতে চট্টগ্রাম, সর্বোপরি দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এ জন্য তিনি শিক্ষা খাতে বিনিয়োগ অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন।

বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যায় নগরীর প্রবর্তক মোড়ে সাম্পান রেস্তোরাঁ মিলনায়তনে টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (টিসিজেএ), চট্টগ্রাম আয়োজিত সদস্যদের সন্তানদের এসএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র শাহাদাত এ কথা বলেন।

এ সময় মেয়র বলেন, শুধু মেধাবী শিক্ষার্থী তৈরি করলেই হবে না, তাদের দেশে ধরে রাখতে হলে জীবনমান উন্নয়নে সরকারি পর্যায়ে কার্যকর উদ্যোগ নিতে হবে। শিক্ষার্থীরা স্থানীয় সমস্যার সমাধান উদ্ভাবন ও মানুষের জীবনমান উন্নয়নে উদ্যোগী হলে দেশের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হয়ে উঠবে। তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য চট্টগ্রামকে ক্লিন, গ্রিন, হেলদি ও নিরাপদ সিটি হিসেবে গড়ে তুলতে নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমানে চসিকের ৮৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৬৫ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে মেয়র শাহাদাত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও উৎসাহমূলক উপহার তুলে দেন। সংগঠনের সদস্য সদ্য প্রয়াত নাসিরুল আলমের পরিবারকে আর্থিক সহায়তা ও টিসিজিএকে সার্বিক সহযোগিতার ঘোষণা দেন।

অ্যাসোসিয়েশনের সভাপতি শফিক আহমেদ সাজীবের সভাপতিত্বে ও সহসাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনজুর আলম চৌধুরী মনজু, সাবা ডিস্ট্রিবিউশনের কর্ণধার লায়ন মো. আমান উল্লাহ, এশিয়ান স্পেশালাইজড হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক লায়ন সালাউদ্দীন আলী। স্বাগত বক্তব্য দেন টিসিজেএর সাধারণ সম্পাদক মো. আশরাফুল আলম চৌধুরী। বক্তব্য দেন সংগঠনের সাবেক সভাপতি এনামুল হক, সহসভাপতি মো. আলী আকবর, সাবেক সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন প্রমুখ।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

শোকেরও ছুটি নেই

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

১০

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

১১

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

১২

থালাপতি বিজয়ের ‘জন নায়াগান’ / ৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

১৩

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

১৪

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১৫

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

১৬

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

১৭

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৮

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

১৯

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

২০
X