শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ১০:১৫ পিএম
অনলাইন সংস্করণ

শহর পরিষ্কারের দায়িত্ব সবার নিতে হবে : ডিসি জাহিদুল

নারায়ণগঞ্জে ফতুল্লা বাজার এলাকায় স্থাপিত ডাস্টবিন উদ্ধোধন। ছবি : কালবেলা
নারায়ণগঞ্জে ফতুল্লা বাজার এলাকায় স্থাপিত ডাস্টবিন উদ্ধোধন। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, শহরকে বাঁচাতে হলে পরিষ্কার রাখতে হবে। যে কোনোভাবেই হোক আমরা শহরকে পরিষ্কার রাখতে চাই। সবার কাছে অনুরোধ, আমরা পাশে আছি, শহর পরিষ্কার রাখতে নাগরিক হিসেবে আপনাদের দায়িত্ব নিতে হবে।

গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচির অংশ হিসেবে বর্জ্য ব্যবস্থাপনা ও জলাবদ্ধতা নিরসনে সোমবার (২৫ আগস্ট) দুপুরে ফতুল্লা বাজার এলাকায় স্থাপিত ডাস্টবিন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, আমাদের স্লোগান ছিল ‘নারায়ণগঞ্জ শহর আমাদের বাড়ি, সচেতন হই পরিষ্কার করি’। এ স্লোগানকে সামনে রেখে আমরা গ্রিন অ্যান্ড ক্লিন কর্মসূচি গ্রহণ করি। তার অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির ১ লাখ বৃক্ষরোপণ করা হয়েছে, খাল পরিস্কার কাজ হাতে নিয়েছি, সিটি করপোরেশনের বাইরে ১০০ ডাস্টবিন স্থাপন করা হবে। প্রতিটি ওয়ার্ডে স্থাপন করা হবে দুটি করে। আমরা চাই এ কর্মসূচি স্থায়ী রূপ পাক।

তিনি বলেন, খাল খনন কার্যক্রমে ৩ হাজার ৫০০ টন ময়লা পরিষ্কার করা হয়েছে। কিন্তু দুঃখজনকভাবে অনেকেই এখনো অসচেতনভাবে খালে ময়লা ফেলছেন। মানুষকে সচেতন করতে লিফলেট বিতরণ ও সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। বর্জ্য সংগ্রহের জন্য প্রতিটি ইউনিয়নে কমিটি গঠন করা হয়েছে। যারা আবর্জনা সংগ্রহ করবেন, তাদের মনিটরিংয়ের আওতায় আনা হচ্ছে।

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা শিরিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলমগীর হুসাইন, ফতুল্লা রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসাদুজ্জামান নূর, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার, সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) দেবযানি কর, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী প্রমুখ।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১০

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১১

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১২

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৩

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৪

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৫

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

১৬

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১৭

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

১৮

চীনের উদ্যোগে নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পথ খুঁজছে পাকিস্তান

১৯

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, তরুণ নিহত

২০
X