নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ০৬:১৩ পিএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ০৯:৩১ পিএম
অনলাইন সংস্করণ

হঠাৎ অসুস্থ একই স্কুলের ২২ ছাত্রী

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর সদরের ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়। ছবি : সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর সদরের ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়। ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর সদরের ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে একসঙ্গে ২২ জন ছাত্রী অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২৬ আগস্ট) সকালে ক্লাস চলাকালীন সময়ে হঠাৎ সপ্তম শ্রেণির আটজন ও নবম শ্রেণির ১৩ ছাত্রী অসুস্থ হয়ে পড়ে।

পরে শিক্ষকরা দ্রুত পাঁচজন ছাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বাকি নিজস্ব ব্যবস্থায় চিকিৎসা নেয়।

প্রত্যক্ষদর্শীদের জানান, দুপুরের পর থেকে শিক্ষার্থীরা বমি, মাথা ঘোরা ও অজ্ঞান হওয়ার মতো উপসর্গে ভুগতে থাকে। গরম আবহাওয়া ও শ্রেণিকক্ষে বিদ্যুৎ না থাকায় এমন ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক কালবেলাকে জানান, অসুস্থ ছাত্রীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তারা সুস্থ ও শঙ্কামুক্ত।

অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়ে পর্যাপ্ত ফ্যান নেই। এ নিয়ে তারা বহুবার অভিযোগ করলেও কর্তৃপক্ষ গুরুত্ব দেয়নি। সুরাই বেগম নামে একজন বলেন, ‘ক্লাসে প্রচণ্ড গরমের কারণে বাচ্চারা প্রায়ই কষ্ট পায়, অথচ কর্তৃপক্ষ তা সমাধানে উদাসীন।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কাউসার আহমেদ বলেন, ‘কোন কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়েছে তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে গরমের কারণে যদি এ ঘটনা ঘটে থাকে এবং ফ্যানের ঘাটতি থাকলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জানান, ঘটনাটি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১০

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১১

টিভিতে আজ যত খেলা

১২

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৮

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৯

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

২০
X