গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ০৭:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

৬৭ হাজারে বিক্রি হলো পদ্মার পাঙাশ

২৫ কেজি ৫০০ গ্রাম ওজনের বিশাল আকৃতির পাঙাশ। ছবি : সংগৃহীত
২৫ কেজি ৫০০ গ্রাম ওজনের বিশাল আকৃতির পাঙাশ। ছবি : সংগৃহীত

রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়ার পদ্মা নদীতে ধরা পড়েছে ২৫ কেজি ৫০০ গ্রাম ওজনের বিশাল আকৃতির একটি পাঙাশ। পরে মাছটি বিক্রি করা হয় ৬৭ হাজার ৫৭৫ টাকায়।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরের দিকে দৌলতদিয়া কলাবাগান এলাকার পদ্মা নদীতে ওমর হালদারের জালে ধরা পড়ে মাছটি।

জানা যায়, মাছটি দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাট এলাকার মৎস্য আড়তে বিক্রি করতে আনেন জেলে ওমর হালদার। দুপুর ২টার দিকে দৌলতদিয়া ঘাটে কেসমতের আড়তে মাছটি প্রকাশ্য নিলামে প্রতি কেজি দুই হাজার ৬০০ টাকা দরে মোট ৬৬ হাজার ৩০০ টাকায় কিনে নেন দৌলতদিয়া ঘাটের চান্দু মোল্লা মৎস্য আড়তের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।

মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, ২৫ কেজি ৫০০ গ্রাম ওজনের পদ্মা নদীর বিশালাকারের তরতাজা পাঙাশ মাছটি প্রতি কেজি দুই হাজার ৬৫০ টাকা দরে মোট ৬৭ হাজার ৫৭৫ টাকায় ঢাকার একজন ক্রেতার কাছে বিক্রি করেছি।

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, বর্তমানে পদ্মা নদীতে বড় আকারের পাঙাশ, রুই, কাতল, বোয়াল, চিতলসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে। এ কারণে জেলেরা লাভবান হচ্ছে।

কালবেলা/এসআই/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে পান করুন এই তিন পানীয়

ভিসা ছাড়া এশিয়ার যে ৬ দেশ ভ্রমণ করতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

এবার গাঁজা গাছসহ গ্রেপ্তার হলেন ইয়াবাকান্ডে বহিষ্কৃত পুলিশ সদস্য

সীতাকুণ্ডে যুবককে তুলে নিয়ে নির্যাতনের পর হত্যা, থানায় মামলা

যুক্তরাষ্ট্রের মেজর লিগের অল-স্টার ম্যাচে খেলবেন না মেসি

পদ্মায় ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার

রাজনীতি নিষিদ্ধ যবিপ্রবিতে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি, সদস্যদের কারও নেই ছাত্রত্ব

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান 

প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভূত আরেক ফুটবলারের অভিষেক

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৩৫

১০

রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

১১

শাহজালাল বিমানবন্দর এলাকায় আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

১২

বিলাসবহুল গাড়িতে পাওয়া গেল কোটি টাকার গাঁজা

১৩

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ভারতের প্রাচীন বৌদ্ধ স্থান সারনাথ

১৪

পরিচয় মিলল চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নিখোঁজ সেই নারীর 

১৫

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র, সম্পাদক শুভাশীষ কুমার

১৬

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

১৭

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

১৮

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

১৯

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

২০
X