সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩১ পিএম
অনলাইন সংস্করণ

‘পুলিশকে জানালে মেয়ের ক্ষতি হবে’, হলোও তাই

দাড়িয়াপুর মাঝিরচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী সামিয়া। ছবি : সংগৃহীত
দাড়িয়াপুর মাঝিরচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী সামিয়া। ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের সখীপুরে অপহরণের দুই দিন পর তৃতীয় শ্রেণির ছাত্রী সামিয়ার (৯) মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে বনের ভেতর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে সামিয়া নিখোঁজের পর মায়ের মোবাইল ফোনে অডিও বার্তা পাঠায় দুর্বৃত্তরা। সেখানে মুক্তিপণ দাবি করা হয়।

দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনসার আলী আসিফ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সামিয়া উপজেলার দাড়িয়াপুর গ্রামের রঞ্জু মিয়ার মেয়ে। সে দাড়িয়াপুর মাঝিরচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল।

অপহরণের পর ওই ছাত্রীর বাবা রঞ্জু মিয়া বাদী হয়ে বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সখীপুর থানায় মামলা করেন।

পুলিশ ও সামিয়ার পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে সামিয়া বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথের কাছে প্রাইভেট পড়তে যায়। প্রাইভেট পড়া শেষ হলে সহপাঠীদের সঙ্গে বাড়ি ফেরার উদ্দেশে বের হয়। পথে একটি দোকানে সহপাঠীরা কেনাকাটা করতে দাঁড়ালে সে একাই হাঁটা শুরু করে। এরপর নিখোঁজ হয় সামিয়া।

এদিকে বাড়ি না ফেরায় মা রুপা বেগম শিক্ষককে কল করে জানতে পারেন, তার মেয়ে অনেক আগেই চলে গেছে। তিনি যখন আশপাশে খুঁজছিলেন তখন তার মোবাইল ফোনে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে একটি অডিও বার্তা আসে।

অডিও বার্তায় বলা হয়, ‘আসসালামু আলাইকুম, আপনার মেয়ে ভালো আছে। টাঙ্গাইল আছে। আজকের মধ্যে পাঁচ লাখ টাকা দিলে মেয়ে পাবেন। বিষয়টি পুলিশ ও এলাকার কাউকে জানাবেন না। জানালে আপনার মেয়ের ক্ষতি হবে।’

সখীপুর থানার ওসি রেজাউল করিম বলেন, ‘মেয়েটিকে উদ্ধারে পুলিশ অত্যন্ত গুরুত্বসহকারে কাজ করেছে। বাড়ির পাশের একটি বনের ভেতর মাটিচাপা দেওয়া মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা

তারকা হয়েও পুরো বিশ্বকাপ বেঞ্চে বসে কেটেছে যে ফুটবলারদের

গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জড়িতদের শনাক্তে জিএমপির অভিযান

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া দুই পিস্তল উদ্ধার

ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে রেলগেটে বাস, মাহিন্দ্রা ও ইজিবাইকে ধাক্কা, নিহত ২

সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

নির্দিষ্ট সময়ে খাবার খেলে বার্ধক্যেও ভালো থাকবে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কর্মক্ষমতা: গবেষণা

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

১০

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

১১

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

১২

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

১৩

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

১৪

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

১৫

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

১৬

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

১৭

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

১৮

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৯

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

২০
X