ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ০৩:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিলল হাত-পা বাঁধা অর্ধগলিত মরদেহ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ফরিদপুর সদরের কোমরপুর এলাকায় দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে হাত-পা ও চোখ বাঁধা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ৯টার দিকে সদরের উত্তর কোমরপুরের মোল্লাবাড়ি সংলগ্ন সড়কের পাশের একটি জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে এলাকাবাসী খুঁজতে থাকে। একপর্যায়ে বিকেল সাড়ে ৫টার দিকে মরদেহটি পড়ে থাকতে দেখা যায়। মরদেহটির পরনে কালো কোর্ট ও কালো প্যান্ট রয়েছে। তার হাত-পা রশি দিয়ে এবং গামছা দিয়ে চোখ বাঁধা অবস্থায় জঙ্গলের মধ্যে উপুড় করে রাখা ছিল। এ ছাড়া পচে মুখের কঙ্কাল বের হয়ে পড়েছে এবং পোকায় ঘিরে ধরা ছিল।

এ বিষয়ে কোতোয়ালি থানার কর্মকর্তা শেখর চন্দ্র মল্লিক কালবেলাকে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রাত ৮টার পর মরদেহটি উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, ৭-৮ দিন আগে ফেলে রাখা হয়েছে এবং অর্ধগলিত থাকায় পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

তিনি বলেন, মরদেহ দড়ি দিয়ে বাঁধা ও গলায় গামছা ছিল। এছাড়া তার পরনে জিন্সের প্যান্ট ও শার্ট ছিল। আমরা বেতারের মাধ্যমে সারা দেশের সব থানায় মরদেহ পাওয়ার তথ্যটি জানিয়ে দিয়েছি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আল আকসা প্রাঙ্গণে ৩ সহস্রাধিক ইসরায়েলির প্রবেশের অভিযোগ

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলা গাছ কাটার ঘটনায় তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন

সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কাজী কায়কোবাদ

জামায়াতের দায়িত্বশীলদের দ্বীনি যোগ্যতা অর্জন করতে হবে: গোলাম পরওয়ার

শনিবার জাতীয় সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 

রাতের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

২০৩০ বিশ্বকাপেই আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে থিয়াগো মেসিকে?

সুয়ারেজ ট্যাংকে আটকা ১২ ঘণ্টা, শেষ মুহূর্তে যেভাবে প্রাণে বাঁচলেন রাজমিস্ত্রি

‘প্রশ্নটা বিব্রতকর’, পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি

কুয়েতে ৩ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের দফায় দফায় ড্রোন হামলা

১০

খুলনায় বাবা-মেয়ে হত্যা: হাইকোর্টে ৫ আসামির মৃত্যুদণ্ড বহাল

১১

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনী সিনেমা ‘নয়া মানুষ’

১২

টিফিনের রুটিতে ব্লেড, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

১৩

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৪

‘প্রযোজকের বিনিয়োগের নিরাপত্তাই চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে পারে’

১৫

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বাড়ল ভোজিনহার

১৬

‘বাংলাদেশ জাতি রাষ্ট্র নয়, সবাইকে বাঙালি বানাতে গেলে ভুল হবে’

১৭

নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব নিলেন খোন্দকার মিসবাহ উল আজীম

১৮

মধ্যপ্রাচ্য উত্তেজনায় ১০০ ডলার ছাড়াল অপরিশোধিত তেলের দাম

১৯

ঢালাই দেওয়ার পরই ধসে পড়ল ব্রিজের পাটাতন

২০
X