পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

১৯ বগি ফেলে চলে গেল পর্যটক এক্সপ্রেস

ঢাকাগামী পর্যটন এক্সপ্রেসের ইঞ্জিন ফেলে যাওয়া বগি। ছবি : কালবেলা
ঢাকাগামী পর্যটন এক্সপ্রেসের ইঞ্জিন ফেলে যাওয়া বগি। ছবি : কালবেলা

চট্টগ্রামের পটিয়ায় কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও বগি বিচ্ছিন্ন হয়ে ১৯টি বগি রেখেই ইঞ্জিন চলে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (০১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে পটিয়া রেলস্টেশনের অদূরে উপজেলার কচুয়াই ইউনিয়নের বাইপাস সংলগ্ন গিরিশ চৌধুরী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, পর্যটক এক্সপ্রেস ট্রেনটি কক্সবাজার থেকে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ছেড়ে চট্টগ্রাম হয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। দুর্ঘটনার সময় ট্রেনে প্রায় ১ হাজার ২০ জন যাত্রী ছিলেন। সৌভাগ্যক্রমে বড় ধরনের দুর্ঘটনা না ঘটায় সবাই নিরাপদে ছিলেন।

ট্রেনে থাকা কয়েকজন যাত্রী জানান, হঠাৎ করেই ট্রেন থেমে যায়। প্রথমে কিছুই বুঝতে পারিনি। পরে জানতে পারি ইঞ্জিন আলাদা হয়ে গেছে। আমরা প্রায় দেড় ঘণ্টারও বেশি সময় ধরে আটকে আছি।

ট্রেন ইনচার্জ মো. জুবায়েদ বলেন, চলন্ত অবস্থায় হঠাৎ ইঞ্জিনের স্প্রিং ছিটকে যাওয়ায় সামনের বগি এগিয়ে যায় এবং পেছনের ১৯টি বগি পটিয়ায় ঘটনাস্থলে আটকে পড়ে। বিষয়টি সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষকে জানানো হলে চট্টগ্রাম থেকে একটি সাপোর্ট ইঞ্জিন রওনা হয়ে রাত ১২টা ১০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে।

এ বিষয়ে পটিয়া রেলস্টেশন মাস্টার মো. রাশেদুল আলম পাভেল বলেন, রাতে রিলিফ ইঞ্জিন পৌঁছালে পুনরায় ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্য ছেড়ে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১০

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১১

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১২

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১৩

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১৪

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১৫

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৬

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৭

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৮

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৯

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

২০
X