বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫০ পিএম
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনায় মেসির শেষ ম্যাচ নিয়ে যা বললেন স্কালোনি

লিওনেল স্কালোনি। ছবি: সংগৃহীত
লিওনেল স্কালোনি। ছবি: সংগৃহীত

আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি বৃহস্পতিবার ( বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৫.৩০) ভেনেজুয়েলার বিপক্ষে বাছাইপর্বের ম্যাচে লিওনেল মেসিকে শুরুর একাদশে রাখার ঘোষণা দিয়েছেন। তবে একইসঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন, এটি হয়তো দেশের মাটিতে ফুটবল জাদুকরের শেষ বিশ্বকাপ বাছাই ম্যাচ হতে পারে। নিজের ভবিষ্যৎ নিয়েও স্পষ্ট কিছু না বলে স্কালোনি জানিয়েছেন, তিনি ‘কিছুই উড়িয়ে দিচ্ছেন না।’

স্কালোনি বলেন, ‘লিও নিজেই বলেছে, এটি একটি বিশেষ ম্যাচ হবে। যদি সত্যিই এটিই তার শেষ কোয়ালিফায়ার হয় আর্জেন্টিনায়, তাহলে আমাদের উপভোগ করতে হবে। আমি প্রথমেই সেটা করব। মাঠে থাকা প্রত্যেকের জন্যই এটি হবে আবেগঘন ও সুন্দর একটি মুহূর্ত। মানুষ যাঁরা মাঠে আসবেন এবং লিও নিজেও—সবাই উপভোগ করুক, কারণ সে এর যোগ্য।’

কোচ আরও জানান, অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি খেলতে প্রস্তুত হলেও মিডফিল্ডার আলেক্সিস ম্যাক অ্যালিস্টারকে পাওয়া যাবে না। তবে তরুণদের সুযোগ দেওয়ার ব্যাপারে তিনি ইঙ্গিত দেন, ‘আমাদের হাতে এখন এমন পরিস্থিতি আছে যেখানে কোনো কাঠামো নষ্ট না করেই তরুণদের মাঠে নামানো সম্ভব। কিছু ছেলে আছে যারা সুযোগ পাওয়ার জন্য অপেক্ষায়, হয়তো তাদের দেখা যাবে।’

স্কালোনির বর্তমান চুক্তি ডিসেম্বর ২০২৬ পর্যন্ত। তবে তিনি জানিয়ে দিয়েছেন, ভবিষ্যৎ নিয়ে এখনই কিছু বলতে চান না: ‘আমি ভালো আছি, খুব স্বচ্ছন্দ বোধ করছি। নতুন চুক্তির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না, তবে এখন সময় নয়। সামনে গুরুত্বপূর্ণ ম্যাচ আছে, সেগুলোতেই মনোযোগ।’

এদিকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিতে না পারায় অ্যাস্টন ভিলায় অনিশ্চয়তায় থাকা গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্টিনেজকে নিয়েও মন্তব্য করেন স্কালোনি। তিনি বলেন, ‘দিবু যদি নিয়মিত না খেলে তবে সেটা সমস্যা হতে পারে, তবে এখনই কিছু বলার সময় নয়। আমরা চাই সে খেলুক, কিন্তু সেটা তার ক্লাবের ব্যাপার।’

এদিকে ৩৮ বছর বয়সী মেসি নিজেই জানিয়েছেন, বুয়েনস আয়ার্সে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটি তার জন্য বিশেষ। পরিবারের সদস্যরাও গ্যালারিতে থাকবেন তাকে সমর্থন করতে। এই ম্যাচকে কেন্দ্র করেই আর্জেন্টিনায় চলছে অন্যরকম আবেগ—কারণ এটিই হতে পারে মেসির ঘরের মাঠে শেষ বিশ্বকাপ কোয়ালিফায়ার খেলায় মাঠে নামা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্যৈষ্ঠের শেষে বর্ষার আগমনী বার্তা

কাপ্তাইয়ে ক্যানসার আক্রান্ত তংচংগ্যা পরিবারকে প্রতিমন্ত্রী হেলালের আর্থিক সহায়তা

ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর : সব ধরনের আয় করমুক্ত, থাকছে না ভ্যাটও

টেনিস টুর্নামেন্টে বিকেএসপি চ্যাম্পিয়ন

বাজেট ২০২৬-২০২৭ / অর্থনীতির চালিকাশক্তি কৃষিতে বরাদ্দ বাড়াতে হবে

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

বিএনপি নেতার মোটরসাইকেল চুরি করলেন আ.লীগ নেতা 

এক বছরের মধ্যে বাড়ি করতে পারবেন ঝিলমিল প্রকল্পের গ্রাহকরা: গণপূর্তমন্ত্রী

চীনা দূতাবাসের ডেপুটি চিফের সঙ্গে বিএনপি নেতা হুদার বৈঠক

এমন প্রশ্ন করবেন না, বিদ্যুৎমন্ত্রী কেন নাটোরে বিয়ে করেননি : স্পিকার

১০

বিবিসির বিশেষজ্ঞদের দৃষ্টিতে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে যারা

১১

বিশ্বকাপ জার্সিতে আরেক দেশের পতাকা, নেপথ্যে যে কারণ

১২

মেক্সিকো / বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ উপলক্ষে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ

১৩

ফাঁস হয়ে গেছে মেসিদের পাসপোর্ট

১৪

স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত

১৫

আমের হাটে ‘ঢলন’ সিন্ডিকেটে জিম্মি চাষি-ব্যবসায়ীরা

১৬

হেল্পলাইন ১০৯-এ কর্মরতরা ৩ বছর বেতন পান না : ডা. জাহিদ

১৭

ধর্মমন্ত্রী কায়কোবাদের সাক্ষাৎ / বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করলেন সৌদি হজমন্ত্রী

১৮

রাজনৈতিক নেতার পাশবিকতার শিকার কিশোরী ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা!

১৯

চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলনের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

২০
X