তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ০৩:১৭ পিএম
অনলাইন সংস্করণ

মাছঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ড

আগুনে পুড়ে গেছে মাছের আড়ৎ। ছবি : কালবেলা
আগুনে পুড়ে গেছে মাছের আড়ৎ। ছবি : কালবেলা

ভোলার তজুমদ্দিন উপজেলার স্লুইসগেট এলাকার মাছ ঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ছোট বড় ১৯টি মাছের আড়ৎ, ব্যবসায়ীর দোকান ঘর এবং পাশে থাকা বরফ কারখানার কিছু অংশ পুড়ে ছাই হয়ে গেছে। এতে মালামালসহ প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।

রোববার (২০ অক্টোবর) ভোর আনুমানিক সাড়ে ৪টার সময় এ ঘটনা ঘটে।

তজুমদ্দিন মৎস্য আড়ৎদার সমিতির সভাপতি ও দোকান ঘর মালিক মো. কামাল উদ্দিন বলেন, ভোর সাড়ে ৪টার দিকে হঠাৎ খবর পাই মাছঘাটে আগুন লেগেছে। এসে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য অনেক চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আসছে না। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা আসতে আসতে সব পুড়ে ছাই হয়ে গেছে। এখন প্রশাসন এসে যদি আমাদের সহযোগিতা করে তাহলে আগুনে পুড়ে যাওয়া দোকানিরা ঘুরে দাঁড়াতে পারব।

ফায়ার সার্ভিসের টিম লিডার মো. মুখলেসুর রহমান বলেন, ভোর রাত ৫টা ৮ মিনিটে আমরা খবর পাই উপজেলার স্লুইসগেট মাছ ঘাটে আগুন লেগেছে। তাৎক্ষণিক আমরা একটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ণয় করা সম্ভব হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাকিবকে দেখে পূর্ণিমার আক্ষেপ, ‘এই লুকটা আগে কোথায় ছিল!’

দুবাইয়ে গ্রেপ্তার হলেন বেনজীর

আত্মসমর্পণ করলেন আমির হামজা

সাংস্কৃতিক চর্চায় নতুন আয়োজন ‘থিয়েটারের গান’

সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার

‘আমি ভুল করেছি, ক্ষমা চাই’, দায় স্বীকার করলেন রামিসার হত্যাকারী

২২ দিন ধরে বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে মাদ্রাসার ৩শ শিক্ষার্থী

নেপাল থেকে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ

সিলনের আয়োজনে ঢাকায় গাইবেন অনুপম রায়

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিলো বাংলাদেশ ব্যাংক

১০

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

১১

লাশ আটকে ‘কান ধরে উঠবস’, তবুও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

১২

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

১৩

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

১৪

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

১৫

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

১৬

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

১৭

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

১৮

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৯

পুলিশ বলছে দিল্লির অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল, মৃত্যু ৩

২০
X