মিনহাজ উদ্দিন, সাতকানিয়া
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫১ পিএম
অনলাইন সংস্করণ

শ্বাসনালিতে নুডলস আটকে প্রাণ গেল সাত মাস বয়সী জান্নাতের

নুডলস শ্বাসনালিতে আটকে মারা যায় ৭ মাস বয়সী শিশু ফাতেমা জান্নাত। ছবি : সংগৃহীত
নুডলস শ্বাসনালিতে আটকে মারা যায় ৭ মাস বয়সী শিশু ফাতেমা জান্নাত। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের সাতকানিয়ায় নুডলস শ্বাসনালিতে আটকে নিঃশ্বাস বন্ধ হয়ে প্রাণ গেছে সাত মাস বয়সী শিশু ফাতেমা জান্নাতের। বুধবার (০৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ডিলার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুটি ওই এলাকার জাহেদুল ইসলামের মেয়ে।

জানা গেছে, পাঁচ মাস বয়স থেকেই মসলাবিহীন সেদ্ধ নুডলস খাওয়ানো হতো জান্নাতকে। শিশুটিকে একটি নুডলস পানিতে গলিয়ে খাওয়ানো হতো। তার মধ্যে হয়তো কিছুটা পানির সাথে মিশেনি। খাওয়ানোর সময় হয়তো শিশুটির শ্বাসনালিতে আটকে যায়। এতেই দম বন্ধ হয়ে শিশুটির মৃত্যু হয়।

বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) সকাল ৮টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে নিহত ফাতেমাকে দাফন করা হয়েছে।

সোনাকানিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আহমদ কবির (ভেট্টা) স্থানীয়দের বরাত দিয়ে বলেন, বৃহস্পতিবার সকালে জানতে পেরেছি নুডলস শিশুটির শ্বাসনালিতে আটকে যাওয়ায় দম বন্ধ হয়ে শিশুটির মৃত্যু হয়েছে।

সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, এমন কোনো শিশুকে আমাদের হাসপাতালে আনা হয়নি। তবে সকালে আমি বেশ কয়েকজন সংবাদকর্মীদের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। কিন্তু ঘটনাটি নিশ্চিত হতে পারিনি।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

‘জনা নায়াগান’ দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১০

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১১

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১২

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৩

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

১৪

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

১৫

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

১৬

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

১৭

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

১৮

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

১৯

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

২০
X