শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
যশোর প্রতিনিধি
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৯ পিএম
অনলাইন সংস্করণ

গৃহবধূকে বিয়ের প্রস্তাব দেন সোহেল, রাজি না হওয়ায় হত্যা

গ্রেপ্তার সোহেল সরদার। ছবি : কালবেলা
গ্রেপ্তার সোহেল সরদার। ছবি : কালবেলা

নড়াইলের কালিয়ায় গৃহবধূ মুন্নি খানম (১৮) হত্যার ঘটনায় জড়িত এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে পিবিআই যশোরের পুলিশ সুপার রেশমা শারমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার সোহেল সরদার (২০) কালিয়া উপজেলার নড়াগাতী থানার ডুমুরিয়া গ্রামের সামাদ সরদারের ছেলে।

পুলিশ সুপার রেশমা শারমিন জানান, তথ্যপ্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে মুন্নি হত্যায় আসামি সোহেলকে শনাক্ত করা হয়। পরে বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে ঢাকার কেরানীগঞ্জ থানা পুলিশের সহায়তায় ঢাকার তেঘরিয়া বাসস্ট্যান্ড এলাকার একটি মেস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল জানায়, মুন্নির সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। গত শুক্রবার (২৯ আগস্ট) রাতে তারা নলামারা প্রাথমিক বিদ্যালয়ের পেছনে দেখা করেন দুজন। এসময় মুন্নিকে বিয়ের প্রস্তাব দেন সোহেল। তবে সোহেলের বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এর একপর্যায়ে সোহেল রাগান্বিত হয়ে মুন্নিকে হত্যা করে মরদেহ ডোবায় ফেলে যায়। সেখান থেকে যাওয়ার সময় সে মুন্নির গলার চেইন নিয়ে যায়। পরে সেটি নকল মনে করে বাড়ির পেছনের বাঁশবাগানে ফেলে দেয়। পরে পুলিশ চেইনটি উদ্ধার করে। আসামি সোহেলকে নড়াইল আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, দক্ষিণ নলামারা গ্রামের শিমুল মিনার মেয়ে মুন্নি খানমের (২০) প্রায় ১৪ মাস আগে খুলনার তেরখাদা উপজেলার হৃদয় ফকিরের সঙ্গে বিয়ে হয়। গত শুক্রবার (২৯ আগস্ট) সকালে সে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি বেড়াতে আসে। সেদিন রাতে শ্বশুরবাড়ি ফেরার কথা থাকলেও আর ফেরেনি। রাত ৯টার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। স্বজনরা সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেও ব্যর্থ হলে থানায় নিখোঁজ জিডি করেন।

পরে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে দক্ষিণ নলামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে একটি ডোবার পানিতে মুন্নির মরদেহ পাওয়া যায়। পরিবারের সদস্যরা গিয়ে লাশ শনাক্ত করেন। নড়াগাতী থানা পুলিশ সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার পর মুন্নির মা বাদী হয়ে নড়াগাতী থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১০

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১১

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১২

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৩

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৪

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১৫

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১৬

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৭

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৮

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৯

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

২০
X