শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০১:৩৩ পিএম
অনলাইন সংস্করণ
শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টেয়ার টেকনোলজি

‘এখানেই সারা বিশ্বে নেতৃত্ব দেওয়ার মতো মেধাবীরা তৈরি হবে’

শিবচরে শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজির নির্মাণকাজের উদ্বোধন ও ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে জুনাইদ আহমেদ পলক। ছবি : কালবেলা
শিবচরে শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজির নির্মাণকাজের উদ্বোধন ও ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে জুনাইদ আহমেদ পলক। ছবি : কালবেলা

তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, মাদারীপুরের শিবচর থেকে ভবিষ্যৎ বিজ্ঞানী, ভবিষ্যৎ প্রযুক্তিবিদ, ভবিষ্যৎ সারা বিশ্বের প্রযুক্তি ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার মতো মেধাবী ছেলেমেয়েরা তৈরি হবে।

শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে মাদারীপুর জেলার শিবচরে শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজির নির্মাণকাজের উদ্বোধন ও ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্য তিনি এ কথা বলেন।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, এই ইনস্টিটিউট থেকে যারা পড়াশোনা করবে তাদের মধ্য থেকে ভবিষ্যতে হয়তো বিমান তৈরি করার মতো প্রযুক্তিবিদ এই শিবচরের মাটি থেকে তৈরি হবে। বিমান তৈরির মতো গবেষক, ইঞ্জিনিয়ার এখান থেকে তৈরি হবে।

এ সময় প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদের চিফ হুইপ নুর ই আলম চৌধুরী এমপি বলেন, আমরাও ভাগ্যবান আমরা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। আমরা মানুষের জন্য উন্নয়ন করতে পেরেছি। আমরা মানুষের ভবিষ্যতের জন্য কাজ করতে পেরেছি। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা এখানে পড়ার সুযোগ পাবে তারা আন্তর্জাতিক মানের পড়ালেখার সুযোগ পাবে।

বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ ও তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক এনডিসি, জি এস এম জাফরউল্লাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন,মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মাদ মারুফুর রশিদ খান ও মাদারীপুর পুলিশ সুপার মাসুদ আলম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরপর ৪ বার ভূমি উন্নয়ন কর প্রদানে শীর্ষে নতুনধরা

ভোলার ৫ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

মেসির পেনাল্টি মিস 

বোমা-ককটেল বিস্ফোরণ করে এনসিপিকে দমিয়ে রাখা যাবে না: সারজিস

আর্জেন্টিনার বিপক্ষে ১-০ গোলে এগিয়ে মিশর

চিকিৎসককে মারধর / বিএনপি নেতার ছেলে ও ভাইয়ের বিরুদ্ধে মামলা

সংবাদকর্মী ও শিক্ষার্থীদের ওপর নৃশংস পুলিশি হামলার প্রতিবাদে জবিতে মানববন্ধন

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ১৮ জুলাই

পরিত্যক্ত কারখানায় মিলল যুবকের মরদেহ

মেঘনায় নিউ আল-শেফা হাসপাতালকে জরিমানা, অপারেশন থিয়েটার সিলগালা

১০

শেষ মুহূর্তে আর্জেন্টিনা ও মিশরের একাদশে ৫ পরিবর্তন

১১

নোয়াখালীতে দুই হাসপাতালের কার্যক্রম বন্ধ

১২

ইরান যুদ্ধে যাদের ভূমিকায় হতাশ ট্রাম্প

১৩

আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ

১৪

যুবদল সভাপতি-সম্পাদকের উত্তপ্ত বাক্যবিনিময়, হতাশ পদবঞ্চিত নেতারা

১৫

সর্বশেষ বৈঠক / মন্ত্রিসভায় যাচ্ছে নবম পে-স্কেল, যে হারে বাড়বে বেতন

১৬

এইচএসসি পরীক্ষা নিয়ে উৎকণ্ঠায় প্রায় এক লাখ শিক্ষার্থী

১৭

ছেলের বিরুদ্ধে মায়ের জমি আত্মসাতের অভিযোগ

১৮

‘আকু’র দেড় বিলিয়ন ডলার বিল পরিশোধ

১৯

তাঁতী দলের নেতা বহিষ্কার

২০
X