কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৮ এএম
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় ২ কোটি ৬২ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

বিজিবির অভিযানে জব্দকৃত মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য। ছবি ; কালবেলা
বিজিবির অভিযানে জব্দকৃত মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য। ছবি ; কালবেলা

কুষ্টিয়ায় পৃথক মাদকদ্রব্য ও চোরাচালানবিরোধী অভিযানে প্রায় ২ কোটি ৬২ লাখ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি মালপত্র জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৫ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার বিকেল সাড়ে ৪টা দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ কুষ্টিয়া কোর্ট স্টেশন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বেনাপোল থেকে ঢাকাগামী ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় এলএসডি ৫ বোতল (৫০ এমএল) এবং ১ কেজি ফরচুন বাসমতি চাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব মালামালের আনুমানিক মূল্য ২ কোটি ৬০ লাখ ৪৮০ টাকা।

এর আগে রোববার (১৪ ডিসেম্বর) রাত ১১টা দিকে দৌলতপুর উপজেলার চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ ডিগ্রির চর মাঠপাড়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৩৬ বোতল চকো সিরাপ জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৫৪ হাজার ৪০০ টাকা।

এ ছাড়াও একই দিন দুপুর ২টা ১০ মিনিটে প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ চুলকানী ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ১১০ কেজি পেঁয়াজের ফুল ও একটি বাইসাইকেল জব্দ করা হয়। এসব মালপত্রের আনুমানিক মূল্য ১৮ হাজার টাকা। পরে সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টার দিকে কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ কাজিপুর বর্ডারপাড়া এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৮ বোতল মদ উদ্ধার করা হয়, যার মূল্য ১২ হাজার টাকা।

একই দিন সকাল সাড়ে ১০টার দিকে চল্লিশপাড়া বিওপির অধীন চরপাড়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৮ কেজি গাঁজা (৫টি গাঁজার গাছ) জব্দ করা হয়। এসবের আনুমানিক মূল্য ৯৮ হাজার টাকা। এসব মাদকদ্রব্য ও চোরাচালানি মালপত্রের সর্বমোট মূল্য ২ কোটি ৬১ লাখ ৮২ হাজার ৮৮০ টাকা।

বিজিবি জানায়, জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংসের লক্ষ্যে ব্যাটালিয়ন সিজার স্টোরে সংরক্ষণ করা হয়েছে এবং বাংলাদেশি পেঁয়াজের ফুল, বাইসাইকেল ও বাসমতি চাল কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) আরও জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে তারা কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X