কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:২৭ এএম
অনলাইন সংস্করণ

ভারতে এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সংঘর্ষ, বহু হতাহত

ভারতের একটি এক্সপ্রেসওয়েতে সাম্প্রতিক দুর্ঘটনা। ছবি: সংগৃহীত
ভারতের একটি এক্সপ্রেসওয়েতে সাম্প্রতিক দুর্ঘটনা। ছবি: সংগৃহীত

ভারতের একটি এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এ সময় সেখানে অন্তত ১০টি গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লি-আগ্রা এক্সপ্রেসওয়েতে আজ ভোরে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে এবং ২৫ জন আহত হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে সাতটি বাস এবং তিনটি গাড়ির মধ্যে সংঘর্ষের ফলে। এ সময় কয়েকটি গাড়িতে আগুন লেগে গেছে

মাথুরা জেলার সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (এসএসপি) শ্লোক কুমার দুর্ঘটনার বিস্তারিত জানিয়ে বলেন, ঘন কুয়াশার কারণে সাতটি বাস ও তিনটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। এই সংঘর্ষের পর বেশ কয়েকটি গাড়ি আগুন ধরে যায়, যার ফলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তিনি জানান, এখন পর্যন্ত ৪ জন নিহত এবং ২৫ জন আহত হয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে কোনো গুরুতর আঘাতের খবর পাওয়া যায়নি। তাদের চিকিৎসা চলছে এবং বাকী যাত্রীদের সরকারি গাড়িতে তাদের বাড়িতে পাঠানো হচ্ছে।

মাথুরা জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট (ডিএম) চন্দ্রপ্রকাশ সিংহ দুর্ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলে অভিহিত করেছেন এবং উদ্ধার কাজের অবস্থা সম্পর্কে জানিয়েছেন। তিনি বলেন, ঘন কুয়াশা এবং কম দৃশ্যমানতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। আমরা উদ্ধার কাজ তৎপরভাবে চালিয়ে যাচ্ছি এবং আহতদের দ্রুত চিকিৎসা প্রদান করা হচ্ছে।

তিনি জানান, ১২টিরও বেশি দমকল ও ১৪টি অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। আহতদের কাছের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং কোনো গুরুতর আঘাতের খবর পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১১

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১২

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৩

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

১৪

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

১৫

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

১৬

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

১৭

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১৮

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১৯

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

২০
X