বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

বিলের পানিতে গোসলে নেমে প্রাণ গেল ২ বোনের

পানিতে ডুবে দুই বোনের মৃত্যুতে প্রতিবেশী ও স্বজনদের ভিড়। ছবি : কালবেলা
পানিতে ডুবে দুই বোনের মৃত্যুতে প্রতিবেশী ও স্বজনদের ভিড়। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিলের পানিতে গোসল করতে নেমে দুই স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সোনারামপুর ইউনিয়নের চর মরিচাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

দুই বোন হলো- চর মরিচাকান্দি গ্রামের সাদ্দাম হোসেনের মেয়ে নিঝুম আক্তার (প্রথম শ্রেণির শিক্ষার্থী) এবং শান্তিপুর গ্রামের আনোয়ার হোসেন ওরফে আনাজ মিয়ার মেয়ে চাঁদনী আক্তার (দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী)। চাঁদনী দীর্ঘদিন ধরে নানুর বাড়ি চর মরিচাকান্দিতে বসবাস করছিল। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন। উভয়েই স্থানীয় মেঘনা কিন্ডারগার্ডেন অ্যান্ড হাইস্কুলের ছাত্রী ছিল।

স্থানীয়রা জানান, স্কুল শেষে বিকেলে নিঝুম ও চাঁদনী বাড়ির পাশে বিলের পানিতে গোসল করতে নামে। কিন্তু সাঁতার না জানায় তারা পানিতে তলিয়ে যায়। পরে গোসল করতে আসা এক নারী পানিতে ভেসে থাকা অবস্থায় তাদের দেখতে পান। খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত উদ্ধার করে সোনারামপুর নিউ লাইফ হাসপাতালে নেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিঝুম আক্তারের খালু মিজান বলেন, স্কুল থেকে ফেরার পর তারা গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। হাসপাতালে নেওয়ার আগেই তাদের মৃত্যু হয়।

বাঞ্ছারামপুর মডেল থানার ওসি হাসান জামিল খান বলেন, দুই শিশু পানিতে ডুবে মারা যাওয়ার খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টি দুর্ঘটনা নাকি অন্য কিছু, তা খতিয়ে দেখা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

একদিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

১০

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

১১

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

১২

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১৩

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

১৪

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

১৫

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১৬

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

১৭

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

১৮

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

১৯

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

২০
X