মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

রাকসু নির্বাচনে ৯২৫ প্রার্থীর মনোনয়নপত্র জমা

রাজশাহী বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হয়েছে।

রাকসুর কেন্দ্রীয় সংসদ, সিনেট এবং হল সংসদের ৪৩টি পদে মোট ৯২৫টি মনোনয়নপত্র জমা পড়েছে। রাকসুতে শিক্ষার্থীরা এবার বিভিন্ন পদে ১২৩৩টি মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। সে হিসেবে ৩১০টি মনোনয়নপত্র জমা পড়েনি।

রোববার (৭ সেপ্টেম্বর) রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ে মনোনয়ন দাখিল কার্যক্রম শেষে রাতে কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেন রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম।

রাকসুর কেন্দ্রীয় ২৩টি পদে মনোনয়ন জমা দিয়েছেন ২৬০ জন, সিনেট-এর ৫টি ছাত্র প্রতিনিধি পদে ৬২ জন এবং ১৭টি হল সংসদ নির্বাচনে বিভিন্ন পদে ৬০৩ প্রার্থী। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে সহসভাপতি (ভিপি) পদে ২০ এবং সাধারণ সম্পাদক (জিএস) ১৫ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।

এছাড়া সহকারী সাধারণ সম্পাদক পদে (এজিএস) ১৬, ক্রীড়া ও খেলাধুলা ৯, সহকারী সম্পাদক, ক্রীড়া ও খেলাধুলা ৬, সম্পাদক, সংস্কৃতি বিষয়ক ১১, সহকারী সম্পাদক, সংস্কৃতি বিষয়ক ৯, সম্পাদক, মহিলা বিষয়ক ৭, সহকারী সম্পাদক, মহিলা বিষয়ক ৮, সম্পাদক, তথ্য ও গবেষণা ১৩, সহকারী সম্পাদক, তথ্য ও গবেষণা ৮, সম্পাদক, মিডিয়া ও প্রকাশনা ১০, সহকারী সম্পাদক, মিডিয়া ও প্রকাশনা ১০, সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি ৯, সহকারী সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি ৮, সম্পাদক, বিতর্ক ও সাহিত্য বিষয়ক ৯, সহকারী সম্পাদক, বিতর্ক ও সাহিত্য বিষয়ক ৬, সম্পাদক, পরিবেশ ও সমাজকল্যাণ ১২, সহকারী সম্পাদক, পরিবেশ ও সমাজকল্যাণ ১৮ এবং নির্বাহী সদস্য ৪টি পদে ৫৬ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম কালবেলাকে বলেন, রোববার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। মনোনয়ন দাখিলের শেষ সময় বিকেল ৫টা পর্যন্ত থাকলেও প্রার্থীদের চাহিদা অনুযায়ী আমরা সময় বৃদ্ধি করে রাত ৮টা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ করেছি। রাকসুতে মনোনয়নপত্র বিতরণ করেছিলাম ১২৩৩টি। যার মধ্যে ৯২৫টি মনোনয়নপত্রজমা পড়েছে, ৩১০টি মনোনয়নপত্র জমা পড়েনি। আমরা এখন এসব মনোনয়নপত্র যাচাই-বাছাই করব। ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশে কাজ শুরু করেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১০

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১১

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১২

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৩

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৪

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৫

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৬

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৭

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৮

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৯

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

২০
X