ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

সংস্কারের এক বছরেই ভেঙে গেছে সড়ক

সংস্কারের এক বছরেই ভেঙে গেছে আঞ্চলিক পাকা সড়ক। ছবি : কালবেলা
সংস্কারের এক বছরেই ভেঙে গেছে আঞ্চলিক পাকা সড়ক। ছবি : কালবেলা

বগুড়ার ধুনট উপজেলায় চৌকিবাড়ি ইউনিয়নের পেঁচিবাড়ি-চাঁনদিয়াড় আঞ্চলিক পাকা সড়ক। সড়কটি নির্মাণ ও সংস্কারকাজে ব্যয় হয়েছে প্রায় ৫ কোটি টাকা। সংস্কারের এক বছরেই ভেঙে গেছে। ফলে দুর্ভোগে পড়েছে আশপাশের গ্রামের বাসিন্দারা।

খোঁজ নিয়ে জানা গেছে, পেঁচিবাড়ি বাজার থেকে জালশুকা হয়ে চাঁনদিয়াড় সেতু পর্যন্ত প্রায় চার কিলোমিটার কাঁচা সড়ক স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ২০১১ সালে পাকা করে। সড়কটি নির্মাণের ফলে গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হয়ে ওঠে। কিন্তু ২০২০ সালে সড়কের পাশ দিয়ে প্রবাহিত খালটি খনন করার ফলে বিভিন্ন স্থানে ভেঙে যায়।

২০২৪ সালে সড়কটি পুনরায় মেরামত করা হয়। সড়কটি নির্মাণ ও সংস্কারে প্রায় ৫ কোটি টাকা ব্যয় হয়েছে। কিন্তু বছর না পেরোতেই বৃষ্টির কারণে ফের সড়টির বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। কোনোভাবেই সড়কটি টেকসই হচ্ছে না।

এদিকে পেঁচিবাড়ি বাজার থেকে চাঁনদিয়াড় সেতু পর্যন্ত পাকা সড়কের গা ঘেঁষে এঁকেবেঁকে বয়ে গেছে সরকারি একটি খাল। পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে ২০২০ সালে খালটির পুনঃখননের কাজ শেষ করা হয়েছে। এতে ব্যয় হয়েছে ২ কোটি ৩৬ লাখ টাকা।

বাঙ্গালী নদী থেকে এ খাল দিয়ে একসময় পানি প্রবাহিত হয়েছে। কিন্তু আশির দশকে খালের উৎসমুখ পেঁচিবাড়ি নামক স্থানে বাঁধ নির্মাণ করা হয়। সেটি পাকা সড়কে পরিণত হয়েছে। ওই সড়ক দিয়ে সব ধরনের যানবহন চলাচল করে। খালের উৎসমুখ বন্ধ করায় দীর্ঘদিন ধরে বাঙ্গালী নদী থেকে খালের ভেতরে পানি প্রবেশ করতে পারছে না।

এ ছাড়া খালের পানিতে স্রোত নেই। তারপরও সাড়ে চার কিলোমিটার পাকা সড়কের বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। এ ছাড়া সড়কটির অনেক স্থান দেবে গেছে।

উপজেলা এলজিইডি প্রকৌশলী রফিকুল ইসলাম কালবেলাকে বলেন, খাল পুনঃখনন করতে গিয়ে পাকা সড়কের পাশে জায়গা রাখা হয়নি। এ কারণে পাকা সড়কটি রক্ষা করা যাচ্ছে না। বর্যা মৌসুমে সড়কটি বারবার ভেঙে খালের পেটে যাচ্ছে। নিয়ম অনুযায়ী নতুন করে সড়কটি সংস্কার করার সুযোগ নেই। তবে ভাঙন স্থানগুলো অস্থায়ীভাবে সংস্কারের ব্যবস্থা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১০

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১২

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১৩

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১৪

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১৫

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১৬

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১৭

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১৮

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১৯

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

২০
X