পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১১:৪২ পিএম
অনলাইন সংস্করণ

ড. ইউনূস আবারও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে : মুক্তা

পঞ্চগড়ের আটোয়ারীতে কথা বলছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাইমুজ্জামান মুক্তা। ছবি: কালবেলা
পঞ্চগড়ের আটোয়ারীতে কথা বলছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাইমুজ্জামান মুক্তা। ছবি: কালবেলা

পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাইমুজ্জামান মুক্তা বলেছেন, দেশ যখন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নতির চরম শিখরে পৌঁছে যাচ্ছে ঠিক সে সময় আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে। বিশেষ করে স্বাধীনতার পর থেকেই যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছিল আজও সেই তথাকথিত সুদখোর ড. ইউনূস যুক্তরাষ্ট্রের সহযোগিতায় আবারও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।

শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে জেলার আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্র করে অর্থায়ন বন্ধ করেছিল এই সুদখোর ইউনুস। এখন তিনি আবারও বাংলাদেশের নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছেন। তার পথেই হাঁটছে বিএনপি। কিন্তু বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বেঁচে থাকতে বিএনপির স্বপ্ন কখনোই পূরণ হবে না।

তিনি আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী অন্যদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, আটোয়ারী উপজেলায় এ রকম জনতার বিশাল সমাবেশ করার শক্তি তাদের নেই।

এ সময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম পল্লব, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আনিসুর রহমান, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক আশরাফুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মকলেছার রহমান, পৌর যুবলীগের সভাপতি হাসনাত হামিদুর রহমানসহ যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রথমবারের মতো এই জনসভায় আগামী সংসদ নির্বাচনে মুক্তাকে আওয়ামী লীগের মনোনয়নের দাবিতে আটোয়ারী উপজেলার পুরোহিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী আলেম, ওলামারা ঐক্যবদ্ধ হয়ে জনসভায় অংশ নেন।

এর আগে দুপুরের পর থেকে হেঁটে এবং বিভিন্ন ছোট ছোট যানবাহনে করে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা জনসভাস্থলে আসতে শুরু করেন। বিকেলের দিকে হাজার হাজার জনতায় পাইলট স্কুলের মাঠ কানায় কানায় পূর্ণ হয়। সমাবেশে আসা আওয়ামী লীগের নেতাকর্মী ও সাধারণ মানুষের দাবি ছিল নাইমুজ্জামান মুক্তাকে মনোনয়ন দেওয়া।

এদিকে জনসভায় বিশেষ অতিথিরা জানান, যেহেতু আটোয়ারী উপজেলায় স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগের কোনো নেতাকে মনোনয়ন দেওয়া হয় নাই। সে কারণেই আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের বাসিন্দা নাইমুজ্জামান মুক্তাকে এবার আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হলে নৌকার বিজয় হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপদ সতর্কতা জারির কিছুক্ষণের মধ্যেই প্রত্যাহার সৌদি আরবের

জুলাইয়ের চেতনা বাস্তবায়নে জাতীয় ঐক্যের বিকল্প নেই: জাহাঙ্গীর আলম

আন্দোলনের মধ্যেই পদত্যাগ করলেন মোদির এক মন্ত্রী

বয়স জালিয়াতি করে বিয়ের চেষ্টা, বন্ধ করল প্রশাসন

রাজনৈতিক উত্তাপ নেই / সাহাবুদ্দিনের পদত্যাগ: পাবনার পরিবেশ পুরোপুরি স্বাভাবিক

চাঁদা না পেয়ে ৪ জনকে কুপিয়ে জখম

মধ্যরাতে মোদির ভিডিও বার্তা, প্রশ্নফাঁস রোধে দ্রুত পদক্ষেপের আশ্বাস

কারও কথায় কান দেবেন না, বিএনপি আপনাদের নিরাপত্তা দেবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

চট্টগ্রামে জমে উঠছে মেয়র নির্বাচন, মাঠে সম্ভাব্য প্রার্থীরা

ফিফা সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি, নিজেদের সিদ্ধান্ত জানাল অলিম্পিক কমিটি

১০

মার্কিন গোয়েন্দাদের দাবি / মোজতবা খামেনি পরমাণু বোমা বানাতে বেশি আগ্রহী

১১

‘বর্তমান সরকার জুলাই অভ্যুত্থানের চেতনা ও গণভোটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে’

১২

দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা

১৩

ছুটির দিনেও তীব্র গ্যাস সংকট, অধিকাংশ সিএনজি স্টেশন বন্ধ

১৪

সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত

১৫

দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৬

ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৬০ হাজার

১৭

‘ভিক্ষা নয় কাজ করে বাঁচতে চাই’, অদম্য ইচ্ছাশক্তিতে স্বাবলম্বী জহিরুল

১৮

লোহিত সাগরে হামলায় গভীর উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের

১৯

২৫ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

২০
X