বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৭ এএম
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫০ এএম
অনলাইন সংস্করণ

এক জেলায় হরতাল, এক জেলায় অবরোধ চলছে

বাগেরহাটে হরতালের সমর্থনে বন্ধ রয়েছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। বন্ধ রয়েছে দূরপাল্লার যানবাহন। ছবি : কালবেলা
বাগেরহাটে হরতালের সমর্থনে বন্ধ রয়েছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। বন্ধ রয়েছে দূরপাল্লার যানবাহন। ছবি : কালবেলা

বাগেরহাটে ৪টি আসন বহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা ৪৮ ঘণ্টার হরতাল পালিত হচ্ছে জেলাজুড়ে। এতে দূরপাল্লার ১৬টি অভ্যন্তরীণ রুটসহ জেলার সব রুটে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। পাশাপাশি হরতালের সমর্থনে বন্ধ রয়েছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানও।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে শহরের কেন্দ্রীয় বাসস্ট্যান্ড, দশানীর মোড়, খান জাহান আলী মাজার মোড়, মুনিগঞ্জ সেতু ও দরটানা টোলপ্লাজা ঘুরে দেখা গেছে যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে, অথচ কোনো বাস আসছে না। দোকানপাটও বেশিরভাগই বন্ধ ছিল ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতেও ভোগান্তিতে পড়েছেন অনেকে।

এদিকে হরতালের কারণে শহরের প্রধান সড়কগুলোতে স্বাভাবিক পরিবহন না থাকায় মানুষকে ইজিবাইক, রিকশা ও ভ্যানে দ্বিগুণ ভাড়া গুনে গন্তব্যে যেতে হচ্ছে। সাধারণ চালকরা বলছেন, সড়কে গাড়ি না থাকায় ছোট ছোট যানবাহনের ওপর চাপ বেড়েছে।

যাত্রী রফিকুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, সকালে অফিসে যাবো বলে বের হয়েছি। কিন্তু কোনো বাস নেই। ইজিবাইকে সাধারণত ২০ টাকা ভাড়া হলেও আজ দিতে হলো ৫০ টাকা। প্রতিদিনই যদি এভাবে বাড়তি খরচ হয়, তাহলে চলা কঠিন হয়ে যাবে।

হকার শেখ হৃদয় আহমেদ বলেন, হরতালের কারণে সকাল থেকে আমরা রাস্তায় বসতে পারছি না। দোকানপাট বন্ধ মানুষের চলাফেরাও কমে গেছে। এতে আমাদের মতো ক্ষুদ্র ব্যবসায়ীদের পরিবার চালানো কঠিন হয়ে পড়ছে।

রিকশাচালক মো. কুদ্দুস বলেন, আজ রাস্তায় ভাড়া বেশি দিতে হচ্ছে। আমাদেরও ঝুঁকি আছে তবুও মানুষ না নামলে তারা কীভাবে যাবে?

এদিকে বাগেরহাট শহরের গুরুত্বপূর্ণস্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়, জেলা নির্বাচন অফিস ও জজ আদালতের সামনে কেন্দ্রীয় বাসস্ট্যান্ড, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা লক্ষ করা গেছে।

অন্যদিকে মানিকছড়ি-গুইমারা সীমান্তবর্তী তবলাপাড়ায় গ্রামবাসীর ওপর গুলিবর্ষণের প্রতিবাদে ইউপিডিএফ সমর্থিত তিনটি পাহাড়ি সংগঠন ঢাকা-খাগড়াছড়ি, খাগড়াছড়ি-চট্টগ্রাম ও খাগড়াছড়ি-সাজেক সড়কে আধাবেলা সড়ক অবরোধের ডাক দিয়েছে। সংগঠনগুলো হলো—পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও নারী আত্মরক্ষা কমিটি।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে পাহাড়ি ছাত্র পরিষদের দপ্তর সম্পাদক স্বপন চাকমা স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, অবরোধ চলাকালে অ্যাম্বুলেন্স, জরুরি বিদ্যুৎ ও ওষুধ সরবরাহের কাজে ব্যবহৃত গাড়ি, সংবাদপত্র ও সাংবাদিক বহনকারী গাড়ি অবরোধের আওতামুক্ত থাকবে বলে জানানো হয়।

উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর সকাল ১০টার সময় মানিকছড়ি-গুইমারা সীমান্তবর্তী তবলাপাড়ায় গ্রামবাসীর ওপর গুলিবর্ষণ করে ৬ জন সন্ত্রাসী। স্থানীয় জনতা সংঘবদ্ধ হয়ে প্রতিরোধ করে তাদের। ওই ঘটনার পর থেকে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে আসছে বিভিন্ন সংগঠন। সবশেষ গেল সোমবার ওই ছয় সন্ত্রাসীকে গ্রেপ্তারে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেয় পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১০

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১১

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১২

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১৩

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৪

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৫

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১৬

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১৭

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১৮

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১৯

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

২০
X