মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৯ এএম
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৯ এএম
অনলাইন সংস্করণ

আ.লীগ নেতা গ্রেপ্তার, প্রবাস থেকে ৩ নেতার দুঃখ প্রকাশ

গ্রেপ্তার আপন মিয়া। ছবি : কালবেলা
গ্রেপ্তার আপন মিয়া। ছবি : কালবেলা

হবিগঞ্জের মাধবপুরে সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আপন মিয়ার গ্রেপ্তারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ ঘটনায় প্রবাস থেকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৩ নেতা ফেসবুকে প্রতিবাদ জানিয়েছেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে ঢাকার উত্তরা এলাকা থেকে আপন মিয়াকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আপন মিয়া হবিগঞ্জ জেলার মাধবপুর থানার রাজনগর গ্রামের মোহাম্মদ আমীর হোসেনের ছেলে। তার বিরুদ্ধে ডিএমপির মিরপুর মডেল থানায় গত বছরের ২৫ সেপ্টেম্বর একটি হত্যা মামলা দায়ের করা হয়।

উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. হেলালউদ্দিন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গ্রেপ্তারের পরপরই হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আবু জাহিদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ওয়াসিম চৌধুরী এবং উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এরশাদ আলী—তিনজনই তাদের ভেরিফায়েড ফেসবুক থেকে প্রতিবাদমূলক ও আবেগঘন পোস্ট দেন।

এদিকে মঙ্গলবার দুপুর থেকে বিকালের মধ্যে বিভিন্ন সময়ে তারা তাদের ফেসবুক আইডি থেকে এসব পোস্ট দেন, যা নিয়ে এলাকায় চলছে তোলপাড়। তারা আপন মিয়ার গ্রেপ্তারে গভীর দুঃখ প্রকাশ করেন এবং তার মুক্তির দাবি জানান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এসব পোস্ট রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

স্থানীয় সূত্র বলছে, বর্তমানে ওই তিন নেতা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও রাশিয়ায় অবস্থান করছেন। তারা নিজেরাও একাধিক জুলাই হত্যা মামলার আসামি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১০

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১১

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১২

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৬

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৭

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১৮

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১৯

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

২০
X