শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

সুন্দরবনের জলদস্যু কাজল-মুন্না বাহিনীর তিন সহযোগী গ্রেপ্তার

জলদস্যু কাজল-মুন্না বাহিনীর তিন সক্রিয় সদস্য। ছবি : কালবেলা
জলদস্যু কাজল-মুন্না বাহিনীর তিন সক্রিয় সদস্য। ছবি : কালবেলা

পশ্চিম সুন্দরবনের জলদস্যু কাজল-মুন্না বাহিনীর তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে শ্যামনগর থানা পুলিশ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে শ্যামনগর থানার ওসি বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে যশোর জেলার অভয়নগর উপজেলার গোবিন্দপুর ও আড়পাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তিনজন হলেন- সুব্রত মল্লিক (৪৩), বিপ্লব রায় (৩২) ও লক্ষণ বিশ্বাস (৭২)।

পুলিশ জানায়, গ্রেপ্তার তিনজনের দেওয়া তথ্য ও প্রযুক্তির সহায়তায় জলদস্যুদের হাতে জিম্মি থাকা দুই জেলে আব্দুস সালাম (২৫) ও বিজয় ধীবরকে (২৭) সুন্দরবন থেকে উদ্ধার করা হয়েছে। তারা যথাক্রমে শ্যামনগরের কালিঞ্চি গ্রামের নুর হোসেন ও ভেটখালী নুতনঘেরি গ্রামের হরেকৃষ্ণ ধীবরের ছেলে।

এর আগে, স্থানীয় রমজাননগর ইউপি সদস্য আব্দুল হামিদ শ্যামনগর থানায় মামলা করেন। মামলায় উল্লেখ করা হয়, গত ৪ সেপ্টেম্বর ৯ অস্ত্রধারী জলদস্যু সুন্দরবনের পায়রাটুনি খাল থেকে ছয় জেলের মধ্যে চারজনকে অপহরণ করে। পরে মুক্তিপণের টাকা নির্দিষ্ট বিকাশ নম্বরে পাঠানোর শর্তে দুই জেলেকে জিম্মি রেখে অন্যদের ছেড়ে দেয় তারা।

শ্যামনগর থানার ওসি মো. হুমায়ুন কবির বলেন, মামলার পরপরই প্রযুক্তির সহায়তায় চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে মুক্তিপণের ৭৪ হাজার টাকা, বিকাশের সিম ও ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা স্বীকার করেছে যে, মুক্তিপণের টাকা হুন্ডির মাধ্যমে ভারতে পাচার করা হয়েছে এবং সীমান্তবর্তী এলাকার কয়েকজন এ চক্রের সঙ্গে জড়িত। গ্রেপ্তার তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১০

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১১

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

১২

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

১৩

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

১৪

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

১৫

নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

১৬

রিজার্ভ আরও বাড়ল

১৭

মায়ানমারে পাচারের পথে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯

১৮

কারামুক্ত আইভী লড়বেন সিটি করপোরেশন নির্বাচনে

১৯

পদত্যাগের দুদিন পর পার্বত্য চট্টগ্রামবাসীর প্রতি দীপেন দেওয়ানের বার্তা

২০
X