মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৩ পিএম
অনলাইন সংস্করণ

প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, মোটরসাইকেলে আগুন

প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করে মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করে মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

নওগাঁর মান্দায় পরানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে এ বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা অভিযোগ করে, প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদ নানা ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত। ফিঙার প্রিন্ট রেজিস্ট্রেশনের নামে শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ নেওয়া হলেও, তা কার্যকর করা হয়নি। একইভাবে পরিচয়পত্র (আইডি কার্ড) তৈরির টাকাও লোপাট করা হয়েছে। এ ছাড়া বিদ্যালয়ের পুরোনো ভবনের টিন বিক্রি করে ব্যক্তিগতভাবে টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।

এ নিয়ে শিক্ষার্থীরা শিক্ষকের সঙ্গে বিদ্যালয়ে আলোচনা করতে গেলে সহকারী শিক্ষক তাদের মারধর করেন। এতে ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা বৃহস্পতিবার স্কুল সময়ে সকালে একত্রিত হয়ে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভে অংশ নেয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে তারা প্রধান শিক্ষকের বাইকে আগুন ধরিয়ে দেয়।

নবম শ্রেণির শিক্ষার্থী জুবায়েদ হোসাইন বলেন, স্যার অনেক টাকা আত্মসাৎ করেছেন। ফিঙ্গার প্রিন্ট আর আইডি কার্ডের টাকাও নিয়েছেন, কিন্তু কাজ করেননি। পুরোনো টিন বিক্রি করে টাকাও নিজের পকেটে নিয়েছেন। আমরা এসব দুর্নীতির জন্য তার পদত্যাগ চাই।

খবর পেয়ে মান্দা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে কালবেলাকে জানান মান্দা থানার ওসি মনসুর রহমান। এ বিষয়ে প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যা মামলা / রায়ের পর কাঁদছেন স্বপ্না, নির্বাক সোহেল

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়া চলছে

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

১০

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

১২

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১৩

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

১৪

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

১৫

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

১৬

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

১৭

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১৮

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১৯

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

২০
X