মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১০ পিএম
অনলাইন সংস্করণ

মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত যুবদল নেতার মৃত্যু

যুবদল নেতা শাখাওয়াত হোসেন রিপন। ছবি : কালবেলা
যুবদল নেতা শাখাওয়াত হোসেন রিপন। ছবি : কালবেলা

মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত শাখাওয়াত হোসেন রিপন (৪২) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টায় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসায়ধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রিপন উপজেলার মঘাদিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কাজিরতালুক গ্রামের সুলতান সারেং বাড়ির মৃত ডা. আবুল কালামের ছেলে। তিনি মঘাদিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়কের দায়িত্বে ছিলেন।

চট্টগ্রাম পাঁচলাইশ থানার ওসি মো. সোলাইমান মোটরসাইকেল দুর্ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যুবদল নেতা শাখাওয়াত হোসেন রিপনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টায় মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে এ ঘটনা ঘটে। রিপন ব্যবসায়িক কাজ শেষে ফেরার পথে অর্থনৈতিক অঞ্চল সড়কের বাবুলের দোকান এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বাঁশবোঝাই একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে তিনি মাথা, বুক এবং শরীরের বিভিন্ন অংশে আঘাত পান।

পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম নগরের পার্কভিউ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চকেম) হাসপাতালে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে দীর্ঘ ৭ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় রোববার সকাল ৯টায় তার মৃত্যু হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১০

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১১

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১২

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৩

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৪

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৫

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৭

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৮

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৯

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

২০
X