স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ০২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

১ ওভারে ছয় ছক্কা হাঁকালেন আফ্রিদি

আব্বাস আফ্রিদি। ছবি: সংগৃহীত
আব্বাস আফ্রিদি। ছবি: সংগৃহীত

হংকং সিক্সেস টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে কুয়েতকে ৪ উইকেটে হারিয়ে জয়ী হয়ে পাকিস্তান। দলের এই জয়ে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন অধিনায়ক আব্বাস আফ্রিদি। তিনি এক ওভারের ছয় বলেই টানা ছয়টি ছক্কা হাঁকিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন, যা ছিল ম্যাচের সবচেয়ে বড় আকর্ষণ।

কুয়েতের দেওয়া ১২৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চার ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৫৭ রান। শেষ দুই ওভারে প্রয়োজন তখনো ৬৭ রান—যা প্রায় অসম্ভব এক সমীকরণ। কিন্তু সেই অসম্ভবকেই সম্ভব করে দেখান অধিনায়ক আব্বাস আফ্রিদি।

পঞ্চম ওভারে ইয়াসিন প্যাটেলের করা ছয় বলেই টানা ছয়টি ছক্কা হাঁকিয়ে ম্যাচে ফিরিয়ে আনেন দলকে। এর সঙ্গে নো বল ও লেগ বাই মিলে সেই ওভার থেকে পাকিস্তান তোলে মোট ৩৮ রান। শেষ পর্যন্ত ওই ম্যাচে চার উইকেটের জয় নিয়েই মাঠ ছাড়ে পাকিস্তান। আব্বাস আফ্রিদি ১২ বলে ৫৫ রানের নক খেলেন।

পাকিস্তানের জয়ের থেকেও ২৪ বছর বয়সী আব্বাসের কীর্তি নিয়ে বেশি আলোচনা হচ্ছে ক্রিকেট মহলে। ৬ ওভারের ম্যাচ হলেও আব্বাসের এই কীর্তি ক্রিকেটের রেকর্ড হিসাবে গণ্য হবে। কারণ, টুর্নামেন্টটি আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) স্বীকৃত। ফলে যুবরাজ সিংহ, হার্শেল গিবস, কাইরন পোলার্ড, জর্ডন ক্লার্ক, গারফিল্ড সোবার্স, রবি শাস্ত্রীর পাশেই থাকবে আব্বাসের নাম।

গত বছর জুলাইয়ের পর আর পাকিস্তানের হয়ে খেলার সুযোগ পাননি আব্বাস। দেশের হয়ে ২৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১২.২৭ গড়ে ১৩৫ রান করেছেন উমর গুলের ভাগনে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যা মামলা / রায় ঘোষণার সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

১০

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

১১

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

১২

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

১৩

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১৪

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১৫

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১৬

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

১৭

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

১৯

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

২০
X