রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতি‌নি‌ধি
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩১ এএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১১ এএম
অনলাইন সংস্করণ

রাঙ্গাবালীতে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

রাঙ্গাবালী থানা। ছবি : সংগৃহীত
রাঙ্গাবালী থানা। ছবি : সংগৃহীত

পটুয়াখালীর রাঙ্গাবালীতে গলায় ফাঁস দিয়ে ইয়াসমিন (২২) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

ইয়াসমিন উপজেলার রাঙ্গাবালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাহেরচর এলাকার মো. তহাসীন সরদারের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার দুপুরে খোরশেদ সরদারের বসতঘরের মধ্যে চালের নিচে থাকা লোহার অ্যাঙ্গেলের সঙ্গে নাইলনের রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন ইয়াসমিন। ঘটনার সময় তার স্বামী চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করছিলেন। ইয়াসমিন স্বামী, সন্তান এবং শ্বশুর-শাশুড়ির সঙ্গে সরকারি বরাদ্দকৃত ঘরে বসবাস করতেন।

সংবাদ পেয়ে এসআই এস. এম. সামিউল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় রাঙ্গাবালী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

রাঙ্গাবালী থানার এসআই এস. এম. সামিউল জানান, ঘটনাটি নিয়ে একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে এবং ময়নাতদন্তের প্রতিবেদন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে বেধড়ক মারধর, ৩ পুলিশ প্রত্যাহার

যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ঋতুপর্ণার জাদুকরী সেই গোলের নাম কেন ‘অলিম্পিক গোল’?

আর্থিক লেনদেনের জেরে প্রেমিকাকে শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার ৩

ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় হতাহত ১১১৮ জন

মহাসড়কে আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১২

বিহারের হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ৪

এবার জেমস বন্ড সাজে ডোনাল্ড ট্রাম্প

স্ত্রীর গর্ভে ৫ সন্তান, উন্নত চিকিৎসার খরচ জোগাতে পারছেন না দরিদ্র রংমিস্ত্রি

সীমান্তে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

১০

বজ্রপাতে মা-ছেলের করুণ মৃত্যু

১১

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

১২

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৩

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

১৪

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

১৫

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

১৬

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

১৭

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

১৮

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৯

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

২০
X