সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৮ এএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৪ এএম
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-মাদকসহ আটক ৩

যৌথ বাহিনীর অভিযানে মাদক সম্রাজ্ঞী আনজুয়ারাসহ তিনজনকে আটক করেন সেনা ও পুলিশ সদস্যরা। ছবি : কালবেলা
যৌথ বাহিনীর অভিযানে মাদক সম্রাজ্ঞী আনজুয়ারাসহ তিনজনকে আটক করেন সেনা ও পুলিশ সদস্যরা। ছবি : কালবেলা

সাতক্ষীরায় যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ মাদক সম্রাজ্ঞী আনজুয়ারাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছেন সেনা ও পুলিশ সদস্যরা।

রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

অভিযানটি পরিচালনা করেন সদর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন নাহিদ। সেনা ও পুলিশের যৌথ টিম শহরের গড়েরকান্দা এলাকায় এ অভিযান চালিয়ে আনজুয়ারা, তার ছেলে আসিফ এবং বাটকেখালী এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে আবদুর রহিমকে আটক করে।

সেনা ক্যাম্প সূত্র জানায়, অভিযানে তাদের কাছ থেকে ২৬ পিস ইয়াবা ট্যাবলেট, ১ লাখ ৩৪ হাজার ১৬০ টাকা, তিনটি অ্যান্ড্রয়েড ফোন, পাঁচটি বাটন ফোন, তিনটি চাপাতি, দুটি কুড়াল, একটি চুরি, সাতটি চাকু ও একটি লাঠি উদ্ধার করা হয়।

সদর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন নাহিদ বলেন, আটক আনজুয়ারা দীর্ঘদিন ধরে সাতক্ষীরায় মাদক সম্রাজ্ঞী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

অভিযান শেষে আটক ব্যক্তিদের উদ্ধারকৃত মালামালসহ সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ মাসের সর্বনিম্নে

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

১০

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

১১

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

১২

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

১৩

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

১৪

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

১৫

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

১৬

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

১৭

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১৮

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

১৯

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

২০
X