নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৩ পিএম
অনলাইন সংস্করণ

জেলেদের জীবনমান দেখতে হাতিয়া গেলেন জাতিসংঘের প্রতিনিধি দল

জাতিসংঘের ৯ সদস্যের প্রতিনিধি দল রোববার নোয়াখালীর হাতিয়া সফর করে। ছবি : কালবেলা
জাতিসংঘের ৯ সদস্যের প্রতিনিধি দল রোববার নোয়াখালীর হাতিয়া সফর করে। ছবি : কালবেলা

জলবায়ু পরিবর্তনের ফলে জেলেদের জীবনমানে প্রভাব দেখতে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় গেলেন জাতিসংঘের ৯ সদস্যের প্রতিনিধি দল। তারা সেখানে এক ঘণ্টা অবস্থান করে বেশকিছু জেলে পরিবারের সঙ্গে কথা বলেন।

রোববার (১০ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টার দিকে হেলিকপ্টারে করে জাতিসংঘের সহকারী মহাসচিব কান্নি উইগনারাজার নেতৃত্বে প্রতিনিধি দল বুড়িরচর ইউনিয়নের বিদ্যুৎ অফিস মাঠে পৌঁছান।

এ সময় হাতিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুব মোরশেদ লিটন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া আক্তার লাকিসহ প্রশাসনের কর্মকর্তারা ফুল দিয়ে প্রতিনিধি দলকে স্বাগত জানান।

প্রতিনিধি দলটি হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের সেলিম বাজার বেড়িবাঁধ এলাকায় বিভিন্ন জেলে পরিবারের সঙ্গে তাদের সুযোগ-সুবিধা নিয়ে কথা বলেন। পরে স্থানীয় বিদ্যুৎ অফিসের সভাকক্ষে উপজেলার সরকারি-বেসরকারি চাকরিজীবী, কৃষক, শ্রমিক, জনপ্রতিনিধিসহ সর্বস্তরের মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় হাতিয়ার মানুষের জীবনযাত্রার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া আক্তার লাকি জাতিসংঘের প্রতিনিধি দলের সফরের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেন।

এ বিষয়ে তিনি বলেন, ‘প্রতিনিধি দল মূলত জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলের জেলেদের কী কী সমস্যা হচ্ছে, তা দেখতে এসেছেন। সফরকালে কর্মকর্তারা জেলেদের জীবনমানের উন্নয়ন, পর্যটন শিল্পের প্রসার, জেলে পরিবারের নারীদের কর্মসংস্থান সৃষ্টির বিষয়টি গুরুত্বারোপ করেন।’

ইউএনও আরও বলেন, ‘সফরে প্রতিনিধি দলের কার্যক্রমে বোঝা যাচ্ছে, তারা ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের ফলে জেলেদের জীবনমানের উন্নয়নে যেকোনো ধরনের প্রকল্প হাতে নিতে পারেন। দুপুর পৌনে ১২টার দিকে তারা ভাসানচরের উদ্দেশে হাতিয়া ত্যাগ করেন। বিকেলে তাদের সেন্টমার্টিন যাওয়ার কথা রয়েছে।’

নোয়াখালীর হাতিয়ায় প্রায় ৪০ হাজার জেলে পরিবার রয়েছে। যারা নদী-সাগরে মাছ শিকার করেই জীবিকা নির্বাহ করেন। জলবায়ু পরিবর্তনের ফলে মাছ আহরণ কমে যাওয়ায় অনেকে পূর্বপুরুষের এ পেশা বদলের চেষ্টা করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

পর্তুগালের একাদশ ঘোষণা

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

১০

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

১১

সিরিজ জিতে সুখবর পেলেন মোস্তাফিজ-শরিফুলরা

১২

যুক্তরাষ্ট্র আরও ২৫০ বছর টিকবে কি না, সন্দেহ ৩৮ শতাংশ মার্কিনির

১৩

গুলশান কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান

১৪

সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

১৫

ফ্রানসিস্কো মার্তিগারের যুদ্ধবিরোধী উচ্চারণ

১৬

বিশ্বকাপ জিতলে সবচেয়ে বেশি বোনাস পাবে ব্রাজিল

১৭

বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী

১৮

আজু মোটর কলেজের বাংলাদেশ মেধা উন্নয়ন কর্মসূচির শুভ সূচনা

১৯

বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ

২০
X