কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৬ পিএম
অনলাইন সংস্করণ

ফোনে কথা বলতে বলতেই প্রাণ গেল যুবকের

ফারুক আকন্দ। ছবি : সংগৃহীত
ফারুক আকন্দ। ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের পাঁচগাতিয়া গ্রামের মৃত আবু হানিফা আকন্দের ছেলে ফারুক আকন্দ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টার দিকে সৌদি আরবের মক্কা নগরীতে এ দুর্ঘটনা ঘটে।

ফারুকের চাচা সৌদি প্রবাসী ওবায়দুল্লাহ আকন্দ ভুবন বলেন, ছয় মাস আগে জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান ফারুক। অভাবের সংসার, সামান্য ভিটে-বাড়ি ছাড়া কোনো জমি নেই তাদের। দুই বোন ও মাকে নিয়ে অভাব-অনটনে কোনো রকমে জীবিকা নির্বাহ করে আসছিলেন। সংসারে সচ্ছলতা ফেরাতে ফারুকের মা ধারদেনা করে তাকে সৌদি আরব পাঠান।

তিনি আরও বলেন, সেখানে মক্কায় পরিচ্ছন্নতাকর্মীর কাজ শেষে বাসায় ফেরার আগে রাস্তার পাশে দাঁড়িয়ে মায়ের সঙ্গে মোবাইল ফোনে কথা বলছিল সে। এ সময় হঠাৎ পেছন দিক থেকে দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে নিহত হয় ফারুক।

ওবায়দুল্লাহ আকন্দ ভুবন বলেন, ফারুকের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য এলাকাবাসী ও স্বজনরা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১০

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১১

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১২

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৩

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৪

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৫

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৬

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৭

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৮

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৯

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

২০
X