মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
সিলেট ব্যুরো
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

তরুণ প্রজন্মের হাত ধরে হবে আগামীর বাংলাদেশ : মিফতাহ্ সিদ্দিকী

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী। ছবি : সংগৃহীত
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী। ছবি : সংগৃহীত

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, দেশকে বাঁচাতে, গণতন্ত্র ফিরিয়ে আনতে এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে ছাত্রসমাজকে বিএনপির পতাকার নিচে ঐক্যবদ্ধ হতে হবে। আগামী দিনের বাংলাদেশ হবে আজকের তরুণ প্রজন্মের হাত ধরে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জৈন্তাপুর উপজেলার রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত শিক্ষার্থীদের নিয়ে ‘আগামীর বাংলাদেশ ভাবনা’ শীর্ষক আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মিফতাহ্ সিদ্দিকী বলেন, আজকের ছাত্র-ছাত্রীরাই আগামী দিনের দেশ ও রাষ্ট্র পরিচালনায় মূল ভূমিকা রাখবে। শিক্ষা, নৈতিকতা ও দেশপ্রেমে গড়ে ওঠা তরুণ প্রজন্মই পারে জাতিকে সঠিক দিশা দিতে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছাত্রসমাজকে সর্বদা জাতীয় উন্নয়নের চালিকাশক্তি হিসেবে দেখেছেন। তার সময়েই শিক্ষাখাতে আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছিল।

তিনি আরও বলেন, তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া উচ্চশিক্ষা বিস্তার, নারী শিক্ষার প্রসার এবং শিক্ষার্থীদের ভাতা ও বৃত্তি প্রদানের মাধ্যমে প্রজন্মকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান নতুন প্রজন্মকে আধুনিক প্রযুক্তি, বিজ্ঞান ও বিশ্বায়নের সঙ্গে সমানতালে এগিয়ে নিতে যে নীতি প্রণয়ন করেছেন, তা বাংলাদেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা তার দূরদর্শী চিন্তা ও পরিকল্পনায় অনুপ্রাণিত হয়ে জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হবে।

সুলেমান আহমদের সভাপতিত্বে ও মো. দিলদার হোসেন দিদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অলিউর রহমান সরকার, সহকারী প্রধান শিক্ষক ক্ষিতীশ সরকার, সিনিয়র শিক্ষক মোস্তফা কামাল, সিনিয়র শিক্ষিকা শিরীনা আক্তার, সিনিয়র শিক্ষক মো. মুশফিকুর রহমান, সিনিয়র শিক্ষক মাহবুব আলম খন্দকার, সহকারী শিক্ষক আব্দুল জলীল, উজ্জ্বল দেব নাথ, সালেহ আহমদ, মো. নুর উদ্দীন, শিবা রাণী, শারমিন আক্তার।

এর আগে তিনি রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন। এর পর বিকেলে জৈন্তাপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত ‘জৈন্তাপুর ইউনিয়ন প্রথম ফুটবল টুর্নামেন্ট ২০২৫’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১০

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১১

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১২

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৩

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৪

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৫

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৬

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৭

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৮

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৯

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

২০
X