মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ০৯:৪০ এএম
অনলাইন সংস্করণ

ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মাথায় কাফনের কাপড় বেঁধে অবস্থান

কুষ্টিয়ার ভেড়ামারায় ইউপি চেয়ারম্যান মো. হাসানুজ্জামানের বিরুদ্ধে অনাস্থা। ছবি : কালবেলা
কুষ্টিয়ার ভেড়ামারায় ইউপি চেয়ারম্যান মো. হাসানুজ্জামানের বিরুদ্ধে অনাস্থা। ছবি : কালবেলা

কুষ্টিয়ার ভেড়ামারায় জুনিয়াদহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. হাসানুজ্জামানের বিরুদ্ধে অনাস্থা জানিয়েছেন ইউপি সদস্যরা। বুধবার (২০ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইউপি চেয়ারম্যানের কক্ষে তালা লাগিয়ে মাথায় কাফনের কাপড় বেঁধে অবস্থান করেন তারা।

১ নম্বর ওয়ার্ডের সদস্য জাম্মদ কবিরাজ বলেন, চেয়ারম্যান হাসানুজ্জামান গত বছরের ৫ আগস্টের পর ইউনিয়ন পারিষদে আসেননি। তিনি থাকাকালীন সময় থেকে ১৭ মাস ধরে আমরা কোনো সম্মানী পাইনি। ইউনিয়নের সব সরকারি প্রকল্প থেকে শুরু করে গ্রাম আদালতের কার্যক্রম পর্যন্ত স্থবির হয়ে আছে।

তিনি ইউনিয়ন থেকে আদায়কৃত ভূমি রাজস্ব, ট্রেড লাইসেন্স, হোল্ডিং ট্যাক্সের ৩৫ লাখ ৫২ হাজার টাকা, বরাদ্দকৃত সরকারি প্রকল্পের টাকা ভেড়ামারা সোনালী ব্যাংক শাখায় তার নিজ নামীয় অ্যাকাউন্টে রাখেন, যা নিয়মবহির্ভূত। তিনি জন্ম, মৃত্যু নিবন্ধন ও সংশোধন, নাগরিকের ওয়ারিশ সনদে অতিরিক্ত সরকারি ফি নেন।

আমরা গত এক বছর ধরে তার দুর্নীতি, অর্থ আত্মসাৎ, পেশিশক্তি ব্যবহারসহ বিভিন্ন অনিয়ম নিয়ে উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন, দুদক এমনকি মন্ত্রণালয়েও গিয়েছি। পরবর্তী সময়ে প্রশাসক নিয়োগের ক্ষেত্রে নির্দেশনা এলেও অদৃশ্য কারণে তা বাস্তবায়ন হয়নি। আমরা চেয়ারম্যানের অপসারণ ও নতুন প্রশাসক নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি করছি। দাবি না মানা পর্যন্ত কর্মসূচি চলবে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান মো. হাসানুজ্জামান বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো তদন্তাধীন। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি। তদন্তে যা আসে, সে ফল মেনে নেব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম বলেন, জুনিয়াদহ ইউনিয়নের মেম্বারদের তালা লাগিয়ে অবস্থান কর্মসূচির বিষয়টি জেনেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও বিষয়টি জানিয়েছি। জনভোগান্তি না বাড়িয়ে কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানাচ্ছি। চেয়ারম্যানের বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্তাধীন রয়েছে। সে দোষী সাব্যস্ত হলে অবশ্যই তার পদ স্থগিত করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১০

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১১

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১২

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৩

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৪

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৫

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৬

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৭

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৮

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৯

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

২০
X