যশোর প্রতিনিধি
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৮ পিএম
অনলাইন সংস্করণ

পূজাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা : এসপি রওনক জাহান

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন যশোরের এসপি রওনক জাহান। ছবি : কালবেলা
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন যশোরের এসপি রওনক জাহান। ছবি : কালবেলা

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবকে ঘিরে যশোরে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিতে কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছেন পুলিশ সুপার (এসপি) রওনক জাহান।

তিনি বলেছেন, পূজাকে কেন্দ্র করে যদি কেউ অপপ্রচার, গুজব ছড়ানো, সামাজিক যোগাযোগমাধ্যমে উস্কানি কিংবা সরাসরি পূজামণ্ডপে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে, তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় জেলা পুলিশ সুপারের কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

রওনক জাহান বলেন, যশোর জেলার ৭০৬টি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিতে চারটি সেক্টরে স্ট্রাইকিং টিম গঠন করা হয়েছে। প্রতিটি থানায় বিশেষ টিম থাকবে, পাশাপাশি ৪০টি মোবাইল টিম ও ১৭২টি মোটরসাইকেল টিম মাঠে থাকবে। চলবে নিয়মিত তল্লাশি। পূজা উদযাপন পরিষদ ও স্থানীয় পরিচালনা কমিটির সঙ্গে সমন্বয় করে পুলিশ কাজ করবে।

তিনি আরও বলেন, অনেক সময় ছোটখাটো ঘটনা ধর্মীয় বিষয় হিসেবে ছড়িয়ে পড়ে, যা মুহূর্তের মধ্যে দেশব্যাপী গুজবে রূপ নেয়। এসব গুজব ঠেকাতে জেলা পুলিশের সাইবার ক্রাইম টিম সর্বদা মাঠে থাকবে। তারা ২৪ ঘণ্টা সাইবার নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে।

এসপি বলেন, পূজামণ্ডপগুলোকে তিনটি স্তরে ভাগ করা হয়েছে। প্রতিটি উপজেলায় একটি করে মন্দিরকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। সদর উপজেলায় পাঁচটি পূজামণ্ডপে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে, যেখানে মানুষের সমাগম বেশি হয়।

রওনক জাহান বলেন, পূজা উদযাপন পরিষদসহ সংশ্লিষ্ট কমিটিকে সরকারি নির্দেশনা মেনে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজনে সচ্ছলদের কাছ থেকে আর্থিক সহায়তা নিয়ে এ ব্যবস্থা করার কথা বলা হয়েছে।

একই সঙ্গে মাদকের বিরুদ্ধ জিরো টলারেন্স উল্লেখ করে তিনি মাদক রুখতে পুলিশের পাশাপাশি প্রত্যেকের এগিয়ে আসার আহবান জানান। এ ছাড়া বিষয়টি নিয়ে বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্য ইউনিটের সঙ্গেও তাদের কথা হয়েছে বলে জানান তিনি।

মতবিনিময় সভায় জেলা পুলিশের সাম্প্রতিক সাফল্যও তুলে ধরেন এসপি রওনক জাহান। তিনি মণিরামপুর থানায় বাবার হাতে মেয়েকে হত্যা মামলার দ্রুত তদন্ত ও আসামি আটক, সম্প্রতি ডাকাত আটক ও মালামাল উদ্ধার, ছিনতাইকারী আটকসহ বিভিন্ন অভিযানের সাফল্য এবং মামলা নিস্পত্তি ও ওয়ারেন্টভুক্ত আসামি ধরার অগ্রগতি সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন।

পরিশেষে এসপি রওনক বলেন, আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে যে কোনো ধরনের বিশৃঙ্খলা বা সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির অপচেষ্টা কঠোর হাতে প্রতিহত করা হবে এবং অপরাধীর ধর্ম বা বর্ণ বিবেচনা না করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তিনি সবার প্রতি সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে সরকারি নির্দেশনা যথাযথভাবে পালন করে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার। উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) আহসান হাবিব, ডিবির ওসি মঞ্জুরুল হক ভুঞা, ট্রাফিক ইন্সপেক্টর মাহফুজুর রহমান প্রমুখ।

কালবেলা/এসআই/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১০

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১১

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১২

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৩

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১৪

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৫

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৬

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৭

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে

১৯

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

২০
X