সিলেট ব্যুরো
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৭ পিএম
অনলাইন সংস্করণ

সিলেট-তামাবিল মহাসড়কে ট্রাক শ্রমিকদের অবরোধ

অবরোধে আটকা পড়া যানবাহন। ছবি : কালবেলা
অবরোধে আটকা পড়া যানবাহন। ছবি : কালবেলা

সিলেট-তামাবিল মহাসড়কে ট্রাক ও বেলচা শ্রমিকদের মধ্যে বিরোধের জেরে ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করেছেন ট্রাক শ্রমিকরা। এতে সড়কে শত শত যানবাহন আটকা পড়ে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে জৈন্তাপুর উপজেলার ৪নং বাংলাবাজার এলাকায় সড়ক অবরোধ করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন তামাবিল হাইওয়ে থানার ওসি মোহাম্মদ হাবিবুর রহমান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাক শ্রমিক ও ট্রাকে বালু-পাথর লোড আনলোডের কাজে নিয়োজিত বেলচা শ্রমিকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বেলচা শ্রমিকদের অভিযোগ ট্রাকচালক ও শ্রমিকরা প্রায়ই তাদের সঙ্গে দুর্ব্যবহার করে আসছেন। এ নিয়ে বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করেন।

তামাবিল হাইওয়ে থানার ওসি মোহাম্মদ হাবিবুর রহমান কালবেলাকে বলেন, ট্রাক ও বেলচা শ্রমিকদের মধ্যে বিরোধের জেরে ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করেছে ট্রাক শ্রমিকরা। অবরোধের ফলে আটকা পড়ে শত শত যানবাহন। পরে আমরা সংবাদ পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি। বিষয়টি নিয়ে আগামী সপ্তাহে স্থানীয় ব্যক্তিবর্গ এবং উভয়পক্ষকে নিয়ে বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১০

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১১

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১২

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১৩

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৪

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৫

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৬

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৭

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৮

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৯

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

২০
X