মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৩ পিএম
অনলাইন সংস্করণ

রাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ স্থগিত, ক্লাসে ফেরার ঘোষণা জাতীয়তাবাদী শিক্ষকদের

সংবাদ সম্মেলনে কথা বলেন অধ্যাপক ড. আব্দুল আলীম। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনে কথা বলেন অধ্যাপক ড. আব্দুল আলীম। ছবি : কালবেলা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে চলমান ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি স্থগিত ঘোষণা করেছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) থেকে একাডেমিক কার্যক্রমে ফিরবেন তারা।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরের সংবাদ সম্মেলন করে এ কথা জানান সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. আব্দুল আলীম।

শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে আবারও কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

এর আগে দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আলোচনা সভা হয়। এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের সহযোগিতা প্রত্যাশা করে এবং জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিতের দাবি জানায়।

অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের জামায়াতপন্থি শিক্ষকরা আগে থেকেই কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করে ক্লাস-পরীক্ষায় ফিরেছেন।

এ বিষয়ে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আব্দুল আলীম বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা সভা হয়েছে। সেখানে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের দ্রুত সময়ের মধ্যে শাস্তির আওতায় আনার আশ্বাস দিয়েছেন উপাচার্য। পরে শিক্ষক ফোরামের সব সদস্যের সঙ্গে পরামর্শ করে চলমান কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি তাদের কথা রাখতে ব্যর্থ হয়, তাহলে আমরা আবারও কঠোর আন্দোলনে যাব।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অধ্যাপক মো. খালেদউজ্জামান (মিজান) বলেন, ‘আমরা প্রশাসনের আশ্বাসে আমাদের কর্মসূচি স্থগিত করেছি। তবে শিক্ষক লাঞ্ছনার সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে আবারও কঠোর আন্দোলনে যাব। পোষ্য কোটার বিষয়ে আমরা কোনো কথা বলতে চাই না। আমরা আগামীকাল থেকে ক্লাস-পরীক্ষায় ফিরব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১১

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১২

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৩

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৪

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৫

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৬

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৭

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৮

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৯

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

২০
X