নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৭ পিএম
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

বেগম জিয়া মানুষের অধিকার আদায়ে কারো সঙ্গে আপস করেননি : মাহামুদ

মতবিনিময় সভায় বক্তব্য দেন মো. মাহমুদ হোসেন। ছবি : কালবেলা
মতবিনিময় সভায় বক্তব্য দেন মো. মাহমুদ হোসেন। ছবি : কালবেলা

পিরোজপুর-২ (ভান্ডারিয়া, কাউখালী, নেছারাবাদ) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও ভান্ডারিয়া সরকারি কলেজের সাবেক ভিপি মো. মাহামুদ হোসেন বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মানুষের ভোট ও অধিকার আদায়ে কখনো কারো সঙ্গে আপস করেননি। এজন্যই তিনি আজ বিশ্ব দরবারে আপসহীন নেত্রী হিসেবে পরিচিত।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে পিরোজপুরের নেছারাবাদের তৃনা কমিউনিটি সেন্টারে আয়োজিত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, শেখ হাসিনা ফ্যাসিস্ট কায়দায় মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিলেন। ভিন্নমত পোষণকারীদের জেল-জুলুমে নির্যাতন করেছে। অথচ খালেদা জিয়া দেশের মানুষের কথা ভেবে দেশেই থেকে দেশপ্রেমের উদাহরণ সৃষ্টি করেছেন।

তিনি আরও বলেন, শেখ হাসিনা সরকার ক্রমাগত হয়রানি ও চিকিৎসার সুযোগ না দিয়ে খালেদা জিয়ার প্রতি জুলুম চালিয়েছে। তবে আগামীতে এ দেশের মানুষের রায়ে বিএনপি ক্ষমতায় আসবে এবং দুঃখ-দুর্দশার অবসান হবে।

স্বরূপকাঠি ১নং পৌর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. নাসিরুদ্দিনের সভাপতিত্বে ও নেছারাবাদ পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক বাবু অসীম কর্মকার সঞ্চালনায় এ সময়ে আরও উপস্থিত ছিলেন— বাংলাদেশ ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম সোহাগ, নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইমাম উদ্দিন তালুকদার, স্বরূপকাঠি পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম উজ্জ্বল, নুরুল হক, পৌর যুবদল নেতা মামুন সর্দার ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুল ইসলাম মিজান, নেছারাবাদ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক জাফর আল ইকবাল প্রমুখ।

প্রসঙ্গত, ভান্ডারিয়া সরকারি কলেজের সাবেক ভিপি মাহামুদ হোসেন প্রয়াত সাংবাদিক তোফাজ্জেল হোসেনের ভাতিজা। তার পক্ষে বর্তমানে বিএনপির একটি বড় অংশ কাজ করছে। সভায় উপজেলার ১০১টি মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে শুভেচ্ছা ও অনুদান তুলে দেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

একনেকে ৩৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, আটকে গেল খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

১০

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

১১

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

১২

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

১৩

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

১৪

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

১৫

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

১৬

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

১৭

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

১৮

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

১৯

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

২০
X