কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৯ এএম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৮ এএম
অনলাইন সংস্করণ

বিএনপি সব ধর্মের মানুষের পাশে থাকতে বদ্ধপরিকর : নীরব

মতবিনিময় সভায় সাইফুল আলম নীরবকে ফুল দিয়ে বরণ করে নেন অন্যরা। ছবি : কালবেলা
মতবিনিময় সভায় সাইফুল আলম নীরবকে ফুল দিয়ে বরণ করে নেন অন্যরা। ছবি : কালবেলা

বিএনপি সব ধর্মের মানুষের পাশে থাকতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন দলটির ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। তিনি বলেন, ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ঢাকা-১২ আসনের হিন্দু সম্প্রদায়ের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

সাইফুল আলম নীরব বলেন, ৫ আগস্টের পরও আমাদের নেতাকর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে সনাতনী ভাই-বোনদের পাশে রয়েছে। গত বছরের মতো এ বছরও পূজা শান্তিপূর্ণভাবে উদযাপিত হবে।

তিনি আরও বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতনীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পূজা উপলক্ষে ইউনিয়ন, ওয়ার্ড, থানা, জেলা ও মহানগর পর্যায়ে স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছে। তারা স্থানীয় পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে কাজ করবে।

বিএনপির এ নেতা বলেন, আমাদের বিএনপি পরিবার এবং হিন্দু সম্প্রদায়ের মানুষের সুসম্পর্কের দীর্ঘ ইতিহাস রয়েছে। পূজা ও ঈদ আমরা মিলেমিশে উদযাপন করি। বিএনপি সব সময় হিন্দু সম্প্রদায়ের পাশে ছিল, আছে এবং থাকবে।

প্রদীপ কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ফখরুল ইসলাম রবিন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মোহাম্মদ আলী, এম এম দাস রঞ্জন, ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ, অশোক ধর, কাকলি নাগসহ হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা।

কালবেলা/এসআই/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১০

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১১

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১২

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৩

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৪

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৫

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৬

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৭

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৮

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৯

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

২০
X