জবি প্রতিনিধি
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

বিশেষ বৃত্তির দাবিতে জবি ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

বিশেষ বৃত্তির দাবিতে জবি ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের অক্টোবরের মধ্যে বিশেষ বৃত্তির দাবিতে মাসব্যাপী কর্মসূচির ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। আগামীকাল মঙ্গলবার থেকে স্বাস্থ্যসেবা কর্মসূচির মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু করবে সংগঠনটি।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কাঠালতলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন শাখা ছাত্রদলের নেতারা।

সংবাদ সম্মেলনে শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাণের দাবি আবাসন ভাতার বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। অনেক শিক্ষার্থী মতামত দিয়েছেন, জকসুর আগে যেন আবাসন ভাতা দেওয়া হয়। প্রশাসন যে রোডম্যাপ দিয়েছে তার সঙ্গে আমরা একমত, তবে এতে অনেক বিষয় স্পষ্ট নয়। বর্তমান প্রশাসন ফ্যাসিস্টদের বিচারের বিষয়ে ব্যর্থতার পরিচয় দিয়েছে। অন্য বিশ্ববিদ্যালয়গুলো যেখানে ফ্যাসিস্টদের বিচার করেছে, সেখানে আমাদের প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ।

শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রাম করেছি। আগামীকাল মেডিকেল ক্যাম্প দিয়ে কর্মসূচি শুরু হবে। এক মাসব্যাপী যে টাইমলাইন আমরা নিয়েছি, তার আলোকে ধারাবাহিক কর্মসূচি পালন করব। শিক্ষার্থীদের কাছে আমরা আমাদের অবস্থান স্পষ্ট করব। সামনের দিনগুলোতে আরও কর্মসূচি নেওয়া হবে।

তিনি আরও বলেন, জকসুর নীতিমালা ঘোষণার জন্য আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই। আশা করছি, আসন্ন জকসু নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হবে।

সংবাদ সম্মেলনে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, মুস্তাফিজুর রহমান রুমি, সুমন সরদারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

অপু থেকে বুবলী : সন্তান প্রসঙ্গে কেন বারবার একই চিত্র?

স্বরাষ্ট্রমন্ত্রী, সংসদ ও পুলিশের প্রতিক্রিয়ায় টিআইবির ব্যাখ্যা

পুকুরে মিলল মাদ্রাসাছাত্রের লাশ

১৯৭১ : একটি গ্রামের গল্প

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দিদের মাঝে মৌসুমী ফল বিতরণ

রাতের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

১০

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

১১

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

১২

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

১৩

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

১৪

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

১৫

সন্তানসহ জীবন বিসর্জন দিলেন মা

১৬

প্রথমবারের মতো উদ্ধার অভিযানে স্পিডবোট ড্রোন ব্যবহার করল যুক্তরাষ্ট্র

১৭

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

১৮

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

১৯

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

২০
X