বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

দুর্গাপূজায় বরিশালে র‍্যাবের তিন স্তরের নিরাপত্তা, চলছে সাইবার মনিটরিং

বরিশাল নগরীর নতুন বাজার শ্রী শ্রী শংকর মঠ পূজামণ্ডপে সংবাদ সম্মেলন করে র‍্যাব-৮। ছবি : কালবেলা
বরিশাল নগরীর নতুন বাজার শ্রী শ্রী শংকর মঠ পূজামণ্ডপে সংবাদ সম্মেলন করে র‍্যাব-৮। ছবি : কালবেলা

শারদীয় দুর্গাপূজার সব প্রস্তুতি শেষ। দুর্গাদেবীর ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও ষষ্ঠী বিহিত পূজার মধ্য দিয়ে আগামীকাল শনিবার (২৭ সেপ্টেম্বর) শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এরই মধ্যে মণ্ডপগুলোতে প্রতিমা তৈরি ও সাজসজ্জার কাজ শেষ হয়েছে।

এদিকে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে বরিশালে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‍্যাব-৮। টহল, গোয়েন্দা নজরদারি এবং ফোর্স রিজার্ভ রেখেছেন তারা। পাশাপাশি করা হচ্ছে সাইবার মনিটরিং।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা অনুষ্ঠানের লক্ষ্যে বরিশালের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন র‍্যাব-৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা মণ্ডপ কমিটির সঙ্গে কথা বলেন এবং আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে বিভিন্ন পরামর্শ দেন।

পরিদর্শন শেষে বরিশাল নগরীর নতুন বাজার শ্রী শ্রী শংকর মঠ পূজামণ্ডপে সংবাদ সম্মেলন করেন র‍্যাব-৮ এর অধিনায়ক নিস্তার আহমেদ। তিনি বলেন, দুর্গোৎসবকে কেন্দ্র করে বরিশাল মহানগরীতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা জোরদার করেছে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী। সেই সঙ্গে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মাঠে নেমেছে র‍্যাব।

তিনি বলেন, সকলে যাতে নিরাপদে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আনন্দ উপভোগ করতে পারে সে লক্ষ্যে সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পূজা উপলক্ষে বরিশালে র‍্যাবের তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। টহল, গোয়েন্দা নজরদারি, ফোর্স রিজার্ভ রেখা হয়েছে। সাইবার মনিটরিং করা হচ্ছে পাশাপাশি সোশ্যাল মিডিয়াকে নজরদারির মধ্যে রাখা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

জানা গেছে, এ বছর বরিশাল বিভাগের ৬টি জেলায় ২ হাজার ১২৩টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে বরিশাল জেলায় ৬৪০ ও মহানগরীতে ৪৭টি পূজামণ্ডপে দুর্গাপূজার আয়োজন সম্পন্ন হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

১০

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

১১

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

১২

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

১৩

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

১৪

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

১৫

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

১৬

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

১৭

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

১৮

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

১৯

মহিলা দল নেত্রীর অডিও ভাইরাল / ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

২০
X