মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ০৭:২৪ এএম
অনলাইন সংস্করণ

আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বিদ্যুৎ বিতরণ লাইন। ছবি : সংগৃহীত
বিদ্যুৎ বিতরণ লাইন। ছবি : সংগৃহীত

বিতরণ লাইনের উন্নয়ন ও সংস্কারকাজের কারণে আজ বুধবার (১৯ নভেম্বর) চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ২টি পৌরসভা ও ৩টি ইউনিয়নে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

গত সোমবার (১৭ নভেম্বর) চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ মতলব দক্ষিণ জোনাল অফিসের ডিজিএম মো. জসিম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উপজেলার নাগদা উপকেন্দ্রের পাওয়ার ট্রান্সফর্মার সংস্কার ও ৩৩ কেভি বিতরণ লাইনের রক্ষণাবেক্ষণ, বৈদ্যুতিক লাইনের উন্নয়ন এবং গাছপালার ডালপালা ছাঁটাইয়ের কারণে বুধবার সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মতলব দক্ষিণ উপজেলার বেশকিছু এলাকায় মোট ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

উপজেলার যে এলাকাগুলোতে বিদ্যুৎ থাকবে না সেগুলো হলো—মতলব পৌরসভা, নারায়ণপুর পৌরসভা, খাদেরগাঁও, নায়েরগাঁও উত্তর এবং নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন। মোট ২টি পৌরসভা ও ৩টি ইউনিয়নের সব গ্রাম-মহল্লায় সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ (মতলব দক্ষিণ জোনাল অফিস) কর্তৃপক্ষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১০

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১১

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১২

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১৩

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

১৪

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

১৫

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

১৬

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

১৭

নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

১৮

রিজার্ভ আরও বাড়ল

১৯

মায়ানমারে পাচারের পথে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯

২০
X