কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ০৮:৩৩ এএম
আপডেট : ১৯ নভেম্বর ২০২৫, ০৮:৪২ এএম
অনলাইন সংস্করণ

লেবাননে ফিলিস্তিনি শরণার্থী ক্যাম্পে হামলা, নিহত ১৩

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

লেবাননের দক্ষিণে ফিলিস্তিনি শরণার্থী ক্যাম্প ‘আইন আল-হিলওয়েহ’-এ ইসরায়েলি ড্রোন হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মঙ্গলবার সাইদার উপকণ্ঠে একটি মসজিদের গাড়ি পার্কিং এলাকায় থাকা একটি গাড়িকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে অন্তত চারজন আহত হন এবং তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হচ্ছে। খবর আলজাজিরার।

ইসরায়েল দাবি করেছে, হামলাটির লক্ষ্য ছিল ক্যাম্পে সক্রিয় হামাস সদস্যরা। তবে হামাস এ দাবি অস্বীকার করে বলেছে, ক্যাম্পে তাদের কোনো প্রশিক্ষণ কেন্দ্র নেই এবং এই হামলা ছিল নিরীহ মানুষের ওপর বর্বর আগ্রাসন ও লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘন।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজা যুদ্ধ শুরুর পরদিন হিজবুল্লাহ ইসরায়েলের দিকে রকেট হামলা শুরু করলে সীমান্ত উত্তেজনা আরও বাড়ে। ২০২৪ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলেও ইসরায়েল এরপরও নিয়মিত লেবাননে আক্রমণ চালিয়ে যাচ্ছে। লেবাননের হিসাব অনুযায়ী যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলের হামলায় ২৭০ জন নিহত ও ৮৫০ জনের বেশি আহত হয়েছেন।

চুক্তি অনুযায়ী ২০২৫ সালের ২৬ জানুয়ারির মধ্যে ইসরায়েলের বাহিনী দক্ষিণ লেবানন ছাড়ার কথা থাকলেও তা হয়নি। লেবাননের রাজনৈতিক বিশ্লেষকদের মতে, লেবানন চুক্তি পালনে সর্বোচ্চ চেষ্টা করলেও ইসরায়েল এখনো সমঝোতার শর্ত মানছে না।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X