লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৫ পিএম
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৬ পিএম
অনলাইন সংস্করণ

আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ শিক্ষার্থীদের হাতে : এ্যানি

লক্ষ্মীপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। ছবি : কালবেলা
লক্ষ্মীপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। ছবি : কালবেলা

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ শিক্ষার্থীদের হাতে। শিক্ষার্থীরাই হতে পারে নতুন রাজনীতিবিদ। রাজনীতিবিদদের মাঝে যে গুণগত পরিবর্তন দরকার ছিল, ’২৪-এর জুলাই আন্দোলনে শিক্ষার্থীরা চোখে আঙুল দিয়ে সেটা দেখিয়ে দিয়েছে, যা দেশের জন্য খুবই প্রয়োজন ছিল।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর টাউনহল অডিটেরিয়ামে আলফা স্টার ফাউন্ডেশন ও লক্ষ্মীপুর সোসাইটি কর্তৃক আয়োজিত জেলার এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত পাচঁ শতাধিক শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, বিগত ফ্যাসিস্ট আমলে এ প্রজন্ম এসএসসি বলেন, এইচএসসি বলেন, পরীক্ষার সময় পড়া লেখা কী হবে, খাতায় কী লিখবে, তার চেয়ে গুরুত্বপূর্ণ ছিল জিপিএ-৫ এর নিচে দেওয়া যেত না। ফ্যাসিস্ট আমলে চিন্তায় ছিল পাশের সংখ্যা বাড়িয়ে দিতে হবে। গত ১৭ বছর ফ্যাসিস্টের জাঁতাকলে পড়ে সমাজের কিছু শিক্ষক এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড করতেও বাধ্য ছিলেন।

তিনি আরও বলেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল, নকল মুক্ত পরিবেশ সৃষ্টি করার জন্য আন্দোলন, সংগ্রাম ও পাহারাও দিয়েছি। গুণগত পরিবর্তনের দিক থেকে রাজনীতিবিদ ও নির্বাচিত প্রতিনিধির কাছে দেশের মানুষ এবং এ প্রজন্ম নতুন কিছু প্রত্যাশা করে। শিক্ষার্থীদের সাহস ও মনোবল দিয়ে সমাজকে পরিবর্তন করতে প্রস্তুতি নিতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। এ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপাচার্যের সহধর্মিণী প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক কামরুননেছা খন্দকার, ঢাকার মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের অধ্যক্ষ ড. এইচএম ওয়ালি উল্যাহ, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মনজুরুর রহমান, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, আলফা স্টার ফাউন্ডেশন চেয়ারম্যান কামরুল হাসান।

অনুষ্ঠান জেলার জিপিএ-৫ প্রাপ্ত পাঁচ শতাধিক শিক্ষার্থীদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘এমটিবি ট্রেড এক্স’ চালু, মিলবে যে সুবিধা

শান্তি চুক্তি হলেও তাৎক্ষণিকভাবে মুক্ত হবে না ইরানের জব্দকৃত সম্পদ : ট্রাম্প

পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা উত্তর কোরিয়ার

নিরাপদ খাদ্যে মুনাফা দেখলে চলবে না: এমপি রতন

বিশ্বকাপের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ, চোটে কাঁদলেন এই তারকা

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সরকারের অদক্ষতা জনগণকে হতাশ করেছে : হামিদুর রহমান

ডিসি কার্যালয়ে বিএনপি দুই নেতার হাতাহাতি

লেবাননের স্বাধীনতাকামী গোষ্ঠীর সদরদপ্তরে ইসরায়েলি হামলা

পরিবারের জন্য কেনাকাটা করে ফেরার পথে প্রবাসী নিহত

জার্সি পরা মিঠুন সাহার ছবিটি এআই জেনারেটেড

১০

বিরতি ভেঙে নতুন গান নিয়ে ফিরছেন মেহরাব

১১

অধ্যাপিকাকে হত্যা করতে ১৪০০ কিমি পাড়ি দিল দম্পতি

১২

সংসদে আমির হামজা / ‘৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না’

১৩

নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মী আটক

১৪

গাজীপুর পৌরসভার সাবেক মেয়র মারা গেছেন

১৫

ক্লাব ক্যাটাগরি থেকে বোর্ড পরিচালক হলেন যারা

১৬

গান শোনাতে ঢাকা আসছেন অনুপম রায়

১৭

সংসদে সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা / ‘হাসপাতাল নিজেই আইসিইউতে চলে গেছে’

১৮

ইউরোপের অভিবাসন নীতির সমালোচনা করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

১৯

দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে সাঈদ ইব্রাহিম

২০
X